editor
প্রকাশিত: 5:55 PM, June 26, 2023
স্টাফ রিপোর্টার
কয়েকদিনের বৃষ্টিপাতের পর কড়া রোদের সাথে বেড়েছে গরমের তীব্রতা। গরমের সাথে পাল্লা দিয়ে নগরে বেড়েছে লোডশেডিং। দিনে ৭ থেকে ৮ ঘন্টা লোডশেডিংয়ের কবলে পড়েছে সিলেট নগরী। ঈদুল আযহার আগ মুহুর্তে লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেট।
সোমবার সকাল থেকে এক ঘণ্টা পরপর লোডশেডিং করে ১ থেকে দেড় ঘন্টা করে বিদ্যুৎ দেয়া হচ্ছে। আবারো কখনো ৩০ মিনিটও থাকছেনা বিদ্যুৎ। ভয়াবহ লোডশেডিংয়ে ভোগান্তিতে পড়েছেন নগরীর লাখ লাখ গ্রাহক। টানা লোডশেডিংয়ে ও ভ্যাপসা গরমে বৃদ্ধ ও শিশুরা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। এছাড়া বিদ্যুতের অভাবে ব্যবসা-বাণিজ্যসহ সব ক্ষেত্রে স্থবিরতা বিরাজ করছে।
সিলেটের বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা গেছে, লোডশেডিংয়ে বিপর্যস্ত গ্রামীন জনজীবন। গেল কয়েক মাস থেকে সিলেটের বিভিন্ন উপজেলায় প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১২ ঘণ্টা লোডশেডিং হচ্ছে। বিশেষ করে সন্ধ্যার পর লোডশেডিং বেশি হয়। শহর থেকে গ্রাম, সবখানে ভয়াবহ লোডশেডিং। গ্রামে রাত-দিন সমানতালে চলে লোডশেডিং।
চলতি মাসে সিলেট সিটি নির্বাচনের জন্য নগরী অনেকটা লোডশেডিংমুক্ত ছিল। ২১ জুন ভোট শেষ হওয়ার পরদিন ২২ জুন থেকে সিলেট নগরীতে শুরু হয় লোডশেডিং। ২/৩ দিনে নগরে লোডশেডিং চরম বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
জানা গেছে, শহরের বাইরে বিভিন্ন উপজেলায় পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীনে থাকা গ্রামীণ জনপদের মানুষকে কঠিন দুর্ভোগ পোহাতে হচ্ছে। গ্রামে ২৪ ঘণ্টার বেশিরভাগ সময় বিদ্যুৎহীন থাকে বলে অভিযোগ করেন বিভিন্ন উপজেলার বাসিন্দারা। শুক্রবার লোডশেডিংয়ের মাত্রা আরো বেড়ে গেছে বলেও জানিয়েছেন গ্রামীণ জনপদের লোকজন।
এ ব্যাপারে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাদির জানান, নির্বাচনকালীন সময় বিবেচনা করে এতদিন সিলেটে লোডশেডিং কম ছিল। সিলেটে বর্তমানে বিদ্যুতের চাহিদা রয়েছে ৬৬০ মেগাওয়াটের মত তবে আমরা পাচ্ছি ৫০০ মেগাওয়াটেরও কম। যার কারণে লোডশেডিং করা হচ্ছে। রোববার থেকে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট চালু হয়েছে। তবে জাতীয় গ্রিডে এই বিদ্যুৎ এখনো যুক্ত হয়নি। পায়রা বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি চালু হলো সিলেটে লোডশেডিং কমে আসবে।
প্রসঙ্গত- ডলার সংকটে কয়লা আমদানি সম্ভব না হওয়ায় ২৫ মে বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। এরপর ৫ জুন বন্ধ হয় দ্বিতীয় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর সিলেটে বেড়েছে লোডশেডিং।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক