editor
প্রকাশিত: 6:02 PM, June 26, 2023
অনলাইন ডেস্ক
সবার সঙ্গে আলোচনা করে নির্বাচনকালীন নির্দলীয় সরকারের রূপরেখা দেবে বিএনপি। এমনটাই জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য হবে। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচনে বিএনপি যাবে না। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হতে পারে না। প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। এই নির্বাচন কমিশনকে পদত্যাগ করতে হবে।
আজ সোমবার দুপুরে রাজধানীর গুলশানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আওয়ামী লীগ পরিকল্পিতভাবে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সংবিধান সংশোধন করেছে। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে হাইকোর্টের রায়ের সঙ্গে প্রতারণা করেছে আওয়ামী লীগ।
সরকারের বিভিন্ন নীতির সমালোচনা করে ফখরুল বলেন, সরকারের ব্যর্থতার কারণে আজ অর্থনৈতিক দুরাবস্থা। ব্যাংক খাতে লুটতরাজ চলছে।
সরকারের ব্যর্থতার জন্যই আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এসেছে। গণমাধ্যমের স্বাধীনতা নেই দাবি করে বিএনপি মহাসচিব বলেন, মিডিয়া যাঁতাকলে পড়েছে, তারা চাইলে অনেক কিছু লিখতে, বলতে পারে না। আমার মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে-আমরা তো এমন বাংলাদেশ চাই না।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রসঙ্গে ফখরুল বলেন, হাসপাতাল থেকে ফেরার পরে খালেদা জিয়া ভালো আছেন। তবে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নিতে না পারায় খালেদা জিয়ার স্বাস্থ্য ঝুঁকি থেকে যাচ্ছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়