editor
প্রকাশিত: 11:07 AM, June 27, 2023
ডিএসএস ডেস্ক :: শিগগিরই বিএনপির পক্ষ থেকে সরকার পতনের একদফা আন্দোলনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৬ জুন) বিকেলে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
মির্জা ফখরুল বলেন, ঈদের পর আমাদের আন্দোলন আরও জোরদার ও বেগবান হবে। আমরা যারা একসঙ্গে যুগপৎ আন্দোলন করছি, তাদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে আলোচনা করে আন্দোলন আরও বেগবান করব। আমরা ইতোমধ্যেই মূলত একদফার আন্দোলনে আছি। তবে খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। আমাদের অনেক কৌশল আছে। আমরা আমাদের মতো আন্দোলন করে যেতে চাই।
তিনি বলেন, এখনও সময় আছে, তাদের (সরকার) শুভবুদ্ধির উদয় হোক। তারা পদত্যাগ করে একটা নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করুক। এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে কোনোভাবেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে না। সেজন্য আমাদের বক্তব্য পরিষ্কার, এই সরকারকে পদত্যাগ করতে হবে, সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে নিরপেক্ষ সরকার যেটা আমরা নির্বাচনকালীন সরকার, সেটি গঠন করতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, একদিকে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। আরেকদিকে আমাদের দলের পটেনশিয়াল কেনডিডেটদের তুলে নিয়ে ভয় দেখানো হচ্ছে। এই অবস্থায় কীভাবে আশা করি, যে একটা অংশগ্রহণমূলক নির্বাচন হবে। এখানে নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না।
এস এ
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়