editor
প্রকাশিত: 11:55 AM, June 27, 2023
নিজস্ব প্রতিবেদক
সিলেটের প্রধান পশুর হাট কাজীরবাজার। এখানেই সিলেটের সবচেয়ে বেশি কোরবানির পশু বিক্রি করা হয়। ক্রেতারাও বাজারে আসেন। দেশের নানা প্রান্ত থেকে ব্যবসায়ীরা তাদের পশু নিয়ে কাজীরবাজারমুখী হন। কিন্তু পথে পথে ট্রাক আটকিয়ে নামানো হচ্ছে পশু। নিয়ে যাওয়া হচ্ছে অবৈধ হাটে। এতে করে পথে থাকা ব্যবসায়ীরা সিলেটে পশু নিয়ে আসতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন কাজীরবাজারে থাকা ব্যবসায়ীরা। তারা জানিয়েছেন- অনেক ব্যবসায়ী আগেই কাজীরবাজার চলে এসেছেন।
পর্যায়ক্রমে তাদের পশু ট্রাকে করে উত্তরাঞ্চল সহ নানা জায়গা থেকে আনা হচ্ছে। ব্যাপারীরা কাজীরবাজারে রয়েছেন ঠিক, তার পশু নামিয়ে দেওয়া হচ্ছে অন্য হাটে। এরই মধ্যে নগরের প্রবেশমুখ টুকেরবাজার, দক্ষিণ সুরমা এলাকায় কয়েকটি ঘটনা ঘটেছে।
খবর পাওয়া মাত্র পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দিয়েছে। সিলেটের প্রধান হাট কাজীরবাজার কর্তৃপক্ষ জানিয়েছেন- সিলেটের মানুষের পশু ক্রয়ের শেষ ঠিকানা কাজীরবাজার পশুর হাট। এই বাজার গোটা দেশের মধ্যে পরিচিত হাট।
এছাড়া ব্যাপারীরাও হাট সম্পর্কে অবগত। চেনা-জানা থাকায় ব্যাপারীরা এই বাজারে দূর-দূরান্ত থেকে পশু নিয়ে আসেন। কিন্তু পথিমধ্যে পশুবাহী ট্রাক আটকিয়ে অন্য বাজারে নিয়ে যাওয়ায় তারা হয়রানির মুখে পড়ছেন। এ কারণে প্রতি বছরই ব্যাপারীরা আতঙ্কের মধ্যে থাকেন। পশুর হাটের ম্যানেজার শাহাদাত হোসেন লোলন গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- ‘কাজীরবাজারে নিরাপদে পশু এসে পৌঁছতে পারলে কোনো সংকট হবে না। দামও কম পড়বে। কিন্তু এরই মধ্যে নানা জায়গায় পশুবাহী ট্রাক আটকে ফেলার খবর আসছে। এতে করে ব্যাপারীরাও দুশ্চিন্তায় পড়ছেন।’ তিনি জানান- ‘ক্রেতা-বিক্রেতার কথা মাথায় রেখে পশু আমদানি করা হয়।
এবার বাজারে প্রচুর পশু আমদানি হওয়ার সুযোগ আছে। পর্যাপ্ত পশু আছেও। যদি হাটে পশু আসতে পারে তাহলে দাম কমে আসবে। এতে ক্রেতারাও স্বাচ্ছন্দ্যে পশু ক্রয় করতে পারবেন।’ সিলেটের জেলা প্রশাসন সূত্র জানিয়েছে- এবার সিলেট জেলায় ৩৮ টি পশুর হাট ইজারা দেয়া হয়েছে। বিভিন্ন উপজেলায় এসব হাট ইজারা দেয়া হয়। এছাড়া সিলেট সিটি করপোরেশন এলাকায় ইজারা দেয়া হয়েছে ৭টি পশুর হাট। এসব পশুর হাটের কার্যক্রম গতকাল থেকে শুরু হয়েছে। তবে- এক হাটের পশু অন্য হাটে যাতে না নামানো হয়; সেজন্য কঠোর নির্দেশনা রয়েছে। এদিকে- সিলেট নগরে যে ৭টি পশুর হাট ইজারা দেয়া হয়েছে, এর বাইরে রয়েছে আরও কয়েকটি পশুর হাট। প্রভাব খাটিয়ে অনেকেই নগরের বিভিন্ন স্থানে হাট বসিয়েছেন। কেউ কেউ ব্যক্তি উদ্যোগে নিজেদের জায়গায় হাট বসিয়েছেন।
এসব হাটের কোনো বৈধতা না সত্ত্ব্বেও প্রশাসনের তরফ থেকে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। নগরের মাছিমপুর এলাকায় একটি হাট নিয়ে এরই মধ্যে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এ নিয়ে মামলাও হয়েছে। কয়েকটি পশুর হাট নিয়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় কাউন্সিলরদের পক্ষ থেকে হাট বসানো হয়েছে। নগরের দক্ষিণ অংশে কদমতলী, পুলের মুখ, চণ্ডীপুল সহ কয়েকটি এলাকায় ইতিমধ্যে হাট বসানো হয়েছে। এসব হাটে জোরপূর্বক পশুবাহী গাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। উত্তর অংশে টুকেরবাজার, বালুচর, উপশহর এলাকায়ও এরকম ঘটনা ঘটছে। এতে করে পশু ব্যাপারীরা বেকায়দায় পড়েছেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সুদীপ দাশ জানিয়েছেন- পশুর হাটের নিরাপত্তা এবং পশু পরিবহনে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈধ পশুর হাটে স্থায়ী পুলিশ ক্যাম্পের পাশাপাশি জালটাকা শনাক্ত করার মেশিনও দেয়া হচ্ছে। এর বাইরে নগরের প্রবেশমুখ সহ কয়েকটি স্থানে চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্টে পুলিশ কাজ করছে। কয়েকটি পেট্রোল টিম রয়েছে। তারা সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। যদি কোনো হাটে জোরপূর্বক পশু নামিয়ে দেয়া হয় পুলিশ অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে কার্যকর ব্যবস্থা গ্রহণ করছে বলে জানান তিনি।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়
কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক