editor
প্রকাশিত: 5:06 PM, June 27, 2023
ডিএসএস ডেস্ক :: রাশিয়ার কাছে ভারী যুদ্ধাস্ত্র ও সরঞ্জাম হস্তান্তর করবে ভাড়াটে ওয়াগনার গ্রুপ। মঙ্গলবার (২৭ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর বিবিসি।
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘রাশিয়ান ফেডারেশনের সশস্ত্র বাহিনীর সক্রিয় ইউনিটগুলোতে পিএমসি ‘ওয়াগনার’ ভারী সামরিক সরঞ্জাম হস্তান্তর করবে। এ বিষয়ে প্রস্তুতি চলছে। ’
এদিকে ওয়াগনার গ্রুপের বিরুদ্ধে করা ফৌজদারি মামলা তুলে নিয়েছে রাশিয়া।
রাশিয়ার ফেডারেল সিকিউরিটি সার্ভিস বলেছে, গত সপ্তাহের শুরুর দিকে ওয়াগনার বিদ্রোহের চেষ্টা করলে তাদের নামে একটি ফৈজদারি মামলা হয়। এবার মামলাটি তুলে নেওয়া হয়েছে।
রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তি বলেছে, ‘মামলাটি বাদ দেওয়া হয়েছে। কারণ বিদ্রোহে অংশগ্রহণকারীরা সরাসরি অপরাধ সংঘটনের লক্ষ্যে কাজ বন্ধ করে দিয়েছিল। ’
প্রসঙ্গত, ওয়াগনারের সৈন্যরা শনিবার ভোরে রোস্তভ-অন-ডন শহরে প্রবেশ করে এবং আঞ্চলিক সামরিক কমান্ড দখল করে নেয়। শনিবারের বিদ্রোহে দিনের বেশিরভাগ সময়, দক্ষিণ রাশিয়ান শহরটি ওয়াগনারের বিদ্রোহের কেন্দ্রে ছিল।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন