editor

প্রকাশিত: 6:15 PM, June 27, 2023

সুনামগঞ্জের শাল্লায় ঘর তৈরি নিয়ে সংঘর্ষে নিহত ২, পুলিশসহ আহত ১৫

সুনামগঞ্জের শাল্লায় ঘর তৈরি নিয়ে সংঘর্ষে নিহত ২, পুলিশসহ আহত ১৫

সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জের শাল্লা উপজেলার ৪ নং শাল্লা ইউনিয়নের সাতপাড়া বাজারে ঘর তৈরি করা নিয়ে দু’পক্ষের তুমুল সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশসহ উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ মঙ্গলবার (২৭ জুন) বেলা ১১ টার এই সংঘর্ষ শুরু হয়। খরব পেয়ে শাল্লা থানাপুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে।

জানা যায়, সাতপাড়া বাজার সংলগ্ন জায়গায় কার্তিকপুরের নিকসন মিয়া একটা ঘর তৈরি করার সময় বাঁধা দেন একই গ্রামের মুজিবুর রহমান। নিকসন মিয়া দাবি করেন- খাস জায়গায় ঘর তৈরি করা হচ্ছে। অপরদিকে, মুজিবুর রহমান বলেন- এটি তার নামে রেকর্ডকৃত জায়গা। এ নিয়ে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় এবং মঙ্গলবার বেলা ১১টার দিকে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে বুকের মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে হাবিবুর রহমান নামের একজনের মৃত্যু হয়। তিনি মুজিবুর রহমানের চাচা ও ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।

অন্যদিকে, ইউসুফ আলী গ্রুপের হেলাল মিয়া নামে আরেকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পথে হেলাল মিয়ার মৃত্যু হয়। তিনি ইউসুফ আলীর চাচাতো ভাই।

সংঘর্ষ চলাকালে শাল্লা থানার সাব-ইন্সপেক্টর আলীম উদ্দিন আহত হন। পরে তাকে শাল্লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও উন্নত চিকিৎসার জন্য সিলেটে প্রেরণ করা হয়।

এ বিষয়ে ১ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য আমীর হামজা বলেন, সাতপাড়া বাজার সংলগ্ন একটি জায়গায় ঘর তৈরি নিয়ে কার্তিকপুরের মুজিবুর রহমান ও নিকসন মিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষে হাবিবুর রহমান নিহত হন। এতে পুলিশসহ দুই পক্ষের অনেকেই আহত হয়েছেন।

এ ব্যাপারে ৪নং শাল্লা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছাত্তার বলেন, এই সংঘর্ষে হাবিবুর রহমান নামে কার্তিকপুরের সাবেক মেম্বার মারা যান। তবে হেলাল মিয়ার মৃত্যুর খবরও লোকমুখে শুনেছি।

এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, সাবেক মেম্বার হাবিবুর রহমান নামে একজন নিহত হয়েছে। আমাদের থানার এসআই আলীম উদ্দিন আহত হয়ে চিকিৎসাধীন। আমরা সংঘর্ষ থামাকে ৯ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন