editor
প্রকাশিত: 7:33 PM, June 27, 2023
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আসন্ন ঈদুল আযহায় অসহায় খেটে খাওয়া মানুষকে ঈদ আনন্দে শামিল করতে সামর্থবানদের এগিয়ে আসতে হবে। এবার আমরা এমন এক সময় ঈদ করছি, যখন দেশ ও জাতি আজ গভীর সঙ্কটে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাত্রা থমকে আছে। দেশ ক্রমশই ভয়াবহ দুর্ভিক্ষের দিকে এগিয়ে যাচ্ছে। এ থেকে জাতিকে মুক্ত করতে নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন নিশ্চিত করতে হবে। বিএনপি সব সময় আর্ত মানবতার কল্যাণে ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে।
তিনি মঙ্গলবার দুপুরে নগরীর আম্বরখানা এলাকায় সিলেট মহানগর বিএনপির উদ্যোগে সম্প্রতি নাজিরবাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সৈয়দ মঈন উদ্দিন সুহেল, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আহমদ মুকুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনামুল কুদ্দুস, সাবেক মানবাদিকার বিষয়ক সম্পাদক মুফতি নেহাল উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাদিকুর রহমান সাদিক, ১৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি শোয়াইব আহমেদ সুয়েব, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, সিলেট জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সামছুল ইসলাম, ৫নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি শুয়েব আহমদ, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক রুহেল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক শের ইসলাম, সহ-কৃষি বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন ও ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা আক্তার হোসেন প্রমূখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়