editor
প্রকাশিত: 7:50 PM, June 27, 2023
গোলাপগঞ্জ প্রতিনিধি:
গোলাপগঞ্জে পশুর হাট পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান।
মঙ্গলবার (২৭ জুন) বিকেল ৪টায় ঈদুল আযহা উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌপথের নিরাপত্তা-ট্রাফিক ব্যবস্থাপনা, কুরবানীর পশুর হাট, পশু পরিবহন ঘরমুখী মানুষের নিরাপদে গমনাগমন ও নিরাপত্তা পরিস্থিতি মনিটরিং করার লক্ষ্যে পৌর শহরের এমসি একাডেমির পিছনের খালি জায়গায় অবস্থিত পশুর হাট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন পূর্বে গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন- সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম, পিপিএম (বার)।
এসময় তিনি আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন।
পাশাপাশি তিনি গোলাপগঞ্জ উপজেলার সর্বসাধারণের প্রতি ঈদ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
সর্বোপরি ঈদের ছুটিকালীন সময়ে নিরাপত্তার বিষয়ে সবাইকে সচেতন থাকার নিদের্শনা প্রদান করেন তিনি।
পরিদর্শনকালে রেঞ্জ ডিআইজির সাথে উপস্থিত ছিলেন, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার শিমুল, অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল (অতিরিক্ত দায়িত্বে গোলাপগঞ্জ সার্কেল) আশরাফুজ্জামন পিপিএম (সেবা), গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর কাদির এলিম চৌধুরী, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র আমিনুল ইসলাম রাবেল, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী মান্নান।
এছাড়া পুলিশের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়