editor
প্রকাশিত: 9:21 PM, June 27, 2023
মৌলভীবাজার প্রতিনিধি
কমলগঞ্জে কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৫শ টাকা। তিন দিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ৩শ টাকা। গত শুক্র ও শনিবারে ২শ টাকা দরে বিক্রি হয়েছে প্রতি কেজি মরিচ। আজ মঙ্গলবার প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫শ টাকায়। বিক্রেতাদের দাবি প্রথমে প্রচন্ড গরমে মরিচের ফলন কম হয়। গত সাপ্তাহে টানা বৃষ্টিতে মরিচ গাছে ঝলছে মরে যাওয়ায় মরিচের দাম বেড়েছে।
আজ মঙ্গলবার (২৭ জুন) কমলগঞ্জ উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এমন চিত্র পাওয়া যায়। মঙ্গলবার দুপুরে কমলগঞ্জের শমসেরনগর বাজারের বিক্রেতারা কাঁচা মরিচ প্রতি কেজি ৫শ টাকা দরে বিক্রি করেছেন। বাজারভেদে আরও বেশি দামে বিক্রি হচ্ছে বলেও অভিযোগ রয়েছে ভোক্তাদের। ঈদকে সামনে রেখে মরিচের সঙ্গে হু হু করে দাম বাড়ছে বিভিন্ন সবজিরও। দুই দিনের ব্যবধানে কাঁচা মরিচের ঝাঁজে দিশেহারা ক্রেতা।
ভানুগাছ বাজারের ব্যবসায়ী রনি বলেন, লাগাতার গরমে কৃষকের ক্ষেতের মরিচ গাছপ্রথমে শুকিয়ে নষ্ট হয়ে যায়।
গত এক সপ্তাহের টানা বৃষ্টিতে মরিচ গাছ ঝলছে মরে যাওয়া চাহিদা অনুযায়ী বাজারে উঠছে না চাহিদা মতো মরিচ। নেই পর্যাপ্ত আমাদানিও। অপরদিকে স্থানীয় চাষীরা বেশি দামে বিক্রির আশায় এলাকার বাহিরে মরিচ নিয়ে যাচ্ছেন। এর ফলে বাজারে হঠাৎ করে মরিচের দাম বেড়ে যায়। পাইকারি বাজারে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৫০ টাকা দরে। খুচরা বাজারে তা বিক্রি করা হচ্ছে ৫০০ টাকায়।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে