editor
প্রকাশিত: 10:36 AM, June 28, 2023
ডিএসএস ডেস্ক :: আগামী বৃহস্পতিবার (২৯ জুন) সিলেটসহ সারা দেশে উদযাপিত হবে পবিত্র ঈদুল আযহা। এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরের শাহী ঈদগাহ ময়দানে।
ঈদকে কেন্দ্র করে আগের দিন থেকে প্রধান জামাতের স্থান শাহী ঈদগাহে সিসি ক্যামেরা স্থাপনসহ সিলেট মহানগরে পুলিশ নেবে সার্বিক নিরাপত্তাব্যবস্থা।
সিলেটে মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বলেন, কমিশনার স্যারের নির্দেশে ঈদুল আযহায় সিলেটে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আগের দিন সন্ধ্যা থেকে মহানগরের গুরুত্বপূর্ণ সড়ক ও পয়েন্টগুলোতে বসানো হবে চেকপোস্ট। ঈদের দিন যেসব মসজিদ ও ঈদগাহে জামাত অনুষ্ঠিত হবে সেগুলোর সামনে নিরাপত্তা জোরদার করা হবে। প্রয়োজনে ম্যাটাল ডিটেক্টর দিয়ে চেক করা হবে। বিশেষ করে সিলেটে প্রধান জামাতের স্থান শাহী ঈদগাহে স্থাপন করা হবে সিসি ক্যামেরা।
তিনি আরও বলেন, নিরাপত্তা জোরদার করতে ঈদের দিন সাদা পোশাকে পুলিশ সদস্যরা মাঠে থাকবেন। এছাড়া মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি), কুইক রেসপন্স টিম (সিআরটি), সাইবার ক্রাইম ইউনিট এবং বোম্ব ডিসপোজাল টিমও মাঠে থাকবে। সর্বোপরি ঈদের দিন বাড়ানো হবে টহল টিম।
সুদীপ দাস বলেন, ঈদের সময়ে মহানগরে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
এস এ
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল