editor
প্রকাশিত: 11:55 AM, November 6, 2020
নিজস্ব প্রতিবেদক
বিভিন্ন রাজনৈতিক দলে নারীদের যথাযথ অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে বিশ্বম্ভরপুরে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গণে উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও অপরাজিতা নারীর ক্ষমতায়ন প্রিপ ট্রাস্ট প্রকল্পের সহযোগিতায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা। প্রিপ ট্রাস্টের জেলা সমন্বয়কারী এম এ রাজ্জাক ও উপজেলা সমন্বয়কারী লাভলী সরকারের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বক্তব্য রাখেন ইউপি সদস্য মনোয়ারা বেগম, প্রতিমা রানী দেবী, জবা রানী দেবী প্রমুখ।
এদিকে জামালগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে অপরাজিতার নারী উন্নয়ন ফোরাম। সকালে মানববন্ধনে অংশগ্রহণ করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, মহিলা পরিষদের উপজেলা সভাপতি শেখ আয়েশা বেগম, মহিলা লীগের সভাপতি শাহানা আল আজাদ সহ ৬টি ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য এবং নারী নেতৃবৃন্দ।
অপরদিকে সকালে তাহিরপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাহিরপুর উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও নারীর ক্ষমতায়নে প্রকল্প অপরাজিতার সহযোগীতায় একই দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার। ইউপি সদস্য কামরুন নাহারের সঞ্চালনায় মানববন্ধনে ধারণাপত্র পাঠ করেন নারী উন্নয়ন ফোরামের মল্লিকা খাতুন।
বিশ্বনাথে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। উপজেলা সদরের বাসিয়া ব্রিজে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প ‘অপরাজিতা’র সহযোগীতায় ‘বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরাম’র উদ্যোগে এ মানববন্ধন হয়। মানবন্ধন শেষে অপরাজিতা’র সিলেট জেলা সমন্বয়কারী মো. ইখতেহার হোসেন মৃধার নেতৃত্বে বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল ও উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম সারওয়ারের নিকট স্মারকলিপি দেওয়া হয়। বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা নারী ভাইস চেয়ারম্যান জুলিয়া বেগমের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি প্রভাষক আফিয়া বেগম, ইউপি সদস্য রাসনা বেগম, মিনা বেগম, বিশ্বনাথ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সদস্য ফুলমালা বেগম, হামিদা বেগম, আছমা বেগম, শাহানারা বেগম, নুরী জান্নাত, আলেয়া বেগম ও নাজমা বেগম প্রমুখ।
ওসমানীনগরে উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহযোগিতায় অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প উপজেলা প্রশাসনের সামনে মনববন্ধন শেষে ইউএনও এর কাছে স্বারকলিপি প্রদান করা হয়। উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসনা বেগমের পরিচালনায় উপস্থিত ছিলেন অপরাজিতা প্রকল্পের উপজেলা সম্বনয়কারী শিউলী আক্তার, প্রকল্পের ক্যাপাসিটি ফিল্ডিং কো-অডিনেটর কামরুল ইসলাম ভূঁইয়া, অর্থ সম্বনয়কারী সালমা বেগম,উপজেলা নারী উন্নয়ন ফোরামের কোষাধ্যক্ষ আলেয়া বেগমসহ উপজেলার ৮টি ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্যবৃন্দ।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন