editor

প্রকাশিত: 1:24 PM, June 28, 2023

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নগরবাসিকে ঈদ উল আযহার শুভেচ্ছা

সিসিক মেয়র আরিফুল হক চৌধুরীর নগরবাসিকে ঈদ উল আযহার শুভেচ্ছা

সম্মানিত নগরবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা, ঈদ মোবারক। মহান রাব্বুল আলামীনের সন্তুষ্টির জন্য আমরা যারা পশু কোরবানি দেবো তাদের সবাই কে লক্ষ্য রাখতে হবে আপনার পশু কোরবানির যাতে কোন ভাবে আমাদের এই প্রিয় নগরীর পরিবেশ কে বিপর্যস্ত, দূষিত না করে। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা নির্ধারিত স্থানে পশু কোরবানি দিন এবং রাস্তাঘাটে যাতে কোরবানির ময়লা আবর্জনা পড়ে না থাকে সেদিকে লক্ষ্য রাখুন।

প্রিয় সিলেট নগরবাসী, আপনাদের ভালোবাসায়, আপনাদের রায়ে গত দশবছর ধরে আমি সিলেট সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি। এই সময়ে পবিত্র ঈদ উল আযহা সহ সব আনুষ্ঠানিকতায় আমি এবং সিলেট সিটি কর্পোরেশন আপনাদের সেবায় নিয়োজিত ছিলাম। এবারের ঈদেও আমরা আপনাদের পাশে আছি আমার উপর ন্যাস্ত এই পবিত্র দায়িত্ব পালন করার জন্য। ইনশাল্লাহ প্রতি বারের মত সকলের সহযোগীতায় কোরবানী পরবর্তী দ্রুততম সময়ে আমরা – আমাদের শহর কে পরিচ্ছন্ন করে তুলবো।

প্রিয় নগরবাসী,আজকের এই পবিত্র দিনে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, সকল প্রতিকূলতার বিরুদ্ধে যেয়ে আমাকে দুই মেয়াদে মেয়র হিসেবে নির্বাচিত করার জন্য। ছাত্র জীবন থেকেই আমি বাংলাদেশের সব চাইতে জনপ্রিয় দল ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের’ একজন কর্মী, কিন্তু নির্বাচিত মেয়র হিসেবে এই নগরের সকল নাগরিকের প্রতি আমি সমানভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করছি। ধনী, গরীব, ধর্ম, বর্ণ, শ্রেনী, পেশা, রাজনীতি নির্বিশেষ সকলের মধ্যে সম্প্রীতির ঐতিহ্য রয়েছে সিলেটের। আমি সিলেটের সন্তান হিসেবে সেই ঐতিহ্যের চর্চা করি।

আমি সিলোটি, আমি আপনাদেরই কারো সন্তান, কারো ভাই, কারো বন্ধু- এটাই আমার সবচেয়ে বড় পরিচয়। মেয়র হবার আগেও উৎসবে, আনন্দে, সমস্যা ও সংকটে আমি সবার সাথে ছিলাম। ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমাকে সুখে দুঃখে আপনাদের পাশে থাকার সুযোগটুকু দিলে, সেটাই হবে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি।

মানুষ হিসেবে আমরা কেউই ভুল ত্রুটির উর্ধ্বে না। সবাই সবাইকে ক্ষমা করে দিয়ে বুকে জড়িয়ে নেবো- এটাও আজকের পবিত্র দিনের শিক্ষা। দীর্ঘ দায়িত্ব পালনকালে নগরীর স্বার্থে কখনো আমাকে কঠোর হতে হয়েছে , অনিচ্ছাকৃতভাবে কারো কারো বিরাগভাজন হয়েছি, আমার অনেক কাজ, অনেক কথা সাময়িক ভাবে অনেকের বিরুদ্ধে গেছে, শুধু মনে রাখবেন যা করেছি – সব এই নগরের স্বার্থে, সবার ভালোর জন্য। ব্যাক্তিগত ভাবে কারো প্রতি কোন প্রকার বিরুপ ধারনা বা নিজের স্বার্থে নয়।

আমাদের এই পবিত্র নগরীর মানুষ সহনশীল, উদার, নিশ্চয়ই আপনাদের সন্তান হিসেবে আপনারা আমাকে ক্ষমা করবেন।

পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, প্রতিবেশী সবাইকে সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে ঈদ উল আযহা পালন করুন। মহান রাব্বুল আল আমীন নিশ্চয় আমাদের ত্যাগকে কবুল করবেন। দেশে ও প্রবাসে থাকা সিলেটের সকল নাগরিকদের আবারো জানাচ্ছি ঈদ উল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক