editor
প্রকাশিত: 3:34 PM, June 28, 2023
ডিএসএস ডেস্ক :: পবিত্র হজের নিয়ম অনুযায়ী আজ বুধবার (২৮ জুন) শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা। গতকাল আরাফাতের ময়দানে সারাদিন অবস্থান এবং রাতে মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত্রী যাপনের পর মক্কা নগরীর মিনায় আসেন তারা।
বুধবার ভোর থেকেই প্রতীকি শয়তানের তিনটি স্তম্ভ লক্ষ্য করে ছোট ছোট পাথর নিক্ষেপ করা শুরু করেন হাজিরা।
সৌদি আরবের পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, এ বছর প্রায় সাড়ে ১৮ লাখ মুসলিম হজ পালন করেছেন। যার বেশিরভাগই বিশ্বের অন্যান্য দেশ থেকে এসেছেন।
যদিও দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় হজ শুরুর আগে জানিয়েছিল, এবার ২৫ লাখের বেশি হাজির সমাগম হবে। তবে যে ধারণা করা হয়েছিল, সেটির তুলনায় সংখ্যাটি অনেকটাই কম।
এদিকে শয়তানকে পাথর নিক্ষেপের মাধ্যমে শুরু হয় মুসলিমদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। সৌদিসহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে আজ ঈদ উদযাপিত হচ্ছে। ধর্মীয় রীতি অনুযায়ী, সামর্থবানরা আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন।
আগামীকাল বৃহস্পতিবার হাজিরা তাদের মাথা মুণ্ডন বা চুল কেটে ফেলবেন। এরপর তারা ফিরে যাবেন মক্কার কাবা শরীফে। সেখানে কাবা প্রদক্ষিণ শেষে আবারও শয়তানকে পাথর নিক্ষেপ করবেন। এরপর আরেকবার কাবা প্রদক্ষিণ করবেন। যার মাধ্যমে শেষ হবে হজের আনুষ্ঠানিকতা।
এস এ
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন