editor
প্রকাশিত: 5:28 PM, June 28, 2023
স্টাফ রিপোর্টার
কাউন্সিলের চার মাসের মাথায় কেন্দ্রে জমা পড়লো সিলেট মহানগর বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি। গত বৃহস্পতিবার নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বিএনপি’র কেন্দ্রীয় দপ্তরে এই কমিটির নাম জমা দেন।
প্রস্তাবিত এই কমিটি ১৫১ সদস্য বিশিষ্ট বলে জানিয়েছেন নগর বিএনপি’র নেতারা। তারা জানিয়েছেন- কমিটির সহ সভাপতির তালিকায় রয়েছেন ২০ জন, যুগ্ন সম্পাদক রাখা হয়েছে ১১ জনকে এবং সাংগঠনিক সম্পাদক মোট ৪ জন। কেন্দ্রের অনুমোদন পেলে এই কমিটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নেতারা।
গত ১০ই মার্চ সিলেট মহানগর বিএনপি’র কাউন্সিল অনুষ্ঠিত হয়। এতে সরাসরি ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক হন ইমদাদ হোসেন চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব।
দলীয় সূত্র জানিয়েছে- ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে রেজাউল হাসান লোদী কয়েসকে। আর সিনিয়র যুগ্ন সম্পাদক হয়েছেন মহানগর যুবদলের সাবেক আহবায়ক নজিবুর রহমান নজিব। এরপর থেকে ধারাবাহিকভাবে কমিটিতে নামের তালিকা সাজানো হয়েছে। দায়িত্বপ্রাপ্ত এক নেতা জানিয়েছেন- বিগত কমিটির সহ সভাপতির তালিকায় থাকা অনেকেকেই এবার উপদেষ্টা পরিষদে নেয়া হয়েছে। যারা মাঠে ভুমিকা রাখতে পারবে তাদেরকে নিয়ে কমিটি গঠন করা হয়েছে।
তবে মহানগর বিএনপি’র নির্বাচিত সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব জানিয়েছেন- কমিটি জমা দেয়ার বিষয়ে তাকে কিছু জানানো হয়নি। কাদের নাম প্রস্তাব করা হয়েছে সেটিও তিনি জানেন না।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়