editor
প্রকাশিত: 12:27 AM, June 29, 2023
স্টাফ রিপোর্টার
আজ বৃহস্পতিবার (২৯ জুন) পবিত্র ঈদুল আজহা। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মুসলমানদের অন্যতম এই ধর্মীয় উৎসব পালিত হচ্ছে।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে ১০ জিলহজ অর্থাৎ ২৯ জুন বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা। সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করবেন। প্রতিবারের মতো এবারও জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের ৫টি জামাত অনুষ্ঠিত হবে।
ঈদুল আজহা মুসলিম জাতির পিতা ইব্রাহিম (আ.), বিবি হাজেরা ও ইসমাঈলের পরম ত্যাগের স্মৃতি বিজড়িত উৎসব। জিলহজ মাসে হজ উপলক্ষে সমগ্র পৃথিবী থেকে লাখ লাখ মুসলমান সমবেত হয় ইব্রাহিম (আ.)-এর স্মৃতি বিজড়িত মক্কা-মদিনায়।
ক্লিক করুন:
ঈদুল আজহা উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানদের আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি হজ পালন করতে সৌদি আরবে অবস্থান করছেন। শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, ‘মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ‘আজহা’ অর্থ কোরবানি বা উৎসর্গ করা। ঈদুল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগ ও প্রভু প্রেমের পরাকাষ্ঠা।’
ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী তার বাণীতে বলেন, ‘হজরত ইবরাহিম (আ.) মহান আল্লাহর উদ্দেশে প্রিয় বস্তুকে উৎসর্গের মাধ্যমে তার সন্তুষ্টি লাভে যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, তা বিশ্ববাসীর কাছে চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে।’
ঈদের অন্যতম কর্মকাণ্ড পশু কোরবানি। ঈদুল আজহার পরের দুই দিনও পশু কোরবানি করার বিধান রয়েছে। পশু জবাই করার ক্ষেত্রে পরিচ্ছন্নতা বজায় রাখার পরামর্শ দিয়েছে সরকারের বিভিন্ন সংস্থা। ইসলামেও কোরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে সতর্কতার পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে পরিচ্ছন্নতা বজায় থাকে এবং পরিবেশ দুর্গন্ধময় না হয়।
ঈদের দিন অনেকেই ঈদের নামাজ শেষে কবরস্থানে গিয়ে স্বজনদের জন্য দোয়া করেন।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলো যথাযথভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপন করবে। এ উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
এদিকে এবার পবিত্র ঈদুল আযহায় মহানগরসহ সিলেট জেলায় ছোট-বড় ৩ হাজারের অধিক ঈদগাহ-মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাত অনুষ্ঠিত হবে সিলেট মহানগরের শাহী ঈদগাহ ময়দানে।
পাঠকদের জন্য উল্লেখযোগ্য মসজিদ ও ঈদগাহের ঈদের জামাতের সময়সূচি দেওয়া হলো-
শাহী ঈদগাহ ময়দান:
সিলেট মহানগরের প্রধান ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। নামাজের আগে বয়ান পেশ করবেন ও ইমামতি করবেন বন্দর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা কামাল উদ্দিন।
জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ:
সিলেট জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বৃহস্পতিবার সকাল ৮টায় ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আহসানুল ইসলাম।
দরগাহে হযরত শাহ জালাল (রহ.) জামে মসজিদ:
দরগাহে হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মুফতি মাওলানা আসজাদ হোসাইন।
সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠ:
আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হবে। নামাজে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী । উল্লেখ্য, এ জামাতে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে।
কালেক্টরেট জামে মসজিদ :
সিলেট মহানগরের বন্দরবাজারস্থ কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। নামাজের আগে বয়ান পেশ করবেন এবং নামাজে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।
কুদরত উল্লাহ জামে মসজিদ:
প্রতিবছরের ন্যায় এবারও মহানগরের বন্দরবাজারস্থ কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদুল আযহার ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন শায়েখ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী। দ্বিতীয় জামাত হবে ৮টায়। এই জামাতে ইমামতি করবেন হাফেজ মাওলানা মিফতাহুদ্দীন। আর তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে ৯টায়। এতে ইমামতি করবেন হাফেজ মাওলানা হোসাইন আহমদ। বিষয়টি নিশ্চিত করেছেন কুদরত উল্লাহ জামে মসজিদের সেক্রেটারি মুকতাবিস উন নূর।
এদিকে জেলা পুলিশের মিডিয়া সেল জানিয়েছে- দক্ষিণ সুরমা ও সিলেট সদর উপজেলা ছাড়া জেলার বাকি ১১টি উপজেলার মোট ২ হাজার ৫৮৬টি মসজিদ ও ঈদগাহে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আযহার জামাত।
জেলার বিশ্বনাথে ৩৫৪টি মসজিদ ও ৪০টি ঈদগাহে, ওসমানীনগরের ৬৫টি মসজিদ ও ৩২টি ঈদগাহে, বালাগঞ্জের ১৩২টি মসজিদ ও ২৫টি ঈদগাহে, গোলাপগঞ্জের ২০৫টি মসজিদ ও ১৬টি ঈদগাহে, ফেঞ্চুগঞ্জের ১১৬টি মসজিদ ও ২২টি ঈদগাহে, বিয়ানীবাজারের ২৮৫টি মসজিদ ও ৬৫টি ঈদগাহে, জকিগঞ্জের ৩৯৭টি মসজিদ ও ৬৩টি ঈদগাহে, কানাইঘাটের ২১৫টি মসজিদ ও ১৪টি ঈদগাহে, জৈন্তাপুরের ১০৯টি মসজিদ ও ২৮টি ঈদগাহে, গোয়াইনঘাটের ২২৬টি মসজিদ ও ২০টি ঈদগাহে এবং কোম্পানীগঞ্জের ১৩৫টি মসজিদ ও ২২টি ঈদগাহে পবিত্র ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হবে।
এসব ঈদগাহ ও মসজিদে ঈদের দিন সকাল থেকে পর্যাপ্ত নিরাপত্তা প্রদানের জন্য সংশ্লিষ্ট থানাগুলোকে নির্দেশনা দিয়েছে সিলেট জেলা পুলিশ সুপার চৌধুরী মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।
ক্লিক করুন:
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের
সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯
স্টাফ রিপোর্টার:- সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের
সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,
কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে
জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,
আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল