editor
প্রকাশিত: 10:09 PM, November 6, 2020
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট পৌরসভার বায়মপুর দক্ষিণ গ্রামে হাজী আবুল বশর মসজিদের ভিত্তি প্রস্তর করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার মুহতামিম বিশিষ্ট আলেমেদ্বীন আল্লামা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী উপস্থিত থেকে হাজী আবুল বশর মসজিদের ভিত্তি প্রস্তুর করেন। এ সময় উপস্থিত ছিলেন, মরহুম হাজী আবুল বশরের চাচাতো ভাই কানাইঘাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী হারুন রশিদ, ছেলে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মুরব্বী ইজ্জাদুর রহমান চৌধুরী, সাবেক ইউপি সদস্য হাজী সফর আলী, পৌর কাউন্সিলর শরিফুল হক, জাহাঙ্গীর আলম জাহান, হাফিজ সিদ্দেক আলী, আবুল বাশার, দারুল মাদ্রাসার শিক্ষক বদরুল আল-ফারুক, হাফিজ নজির আহমদ সহ গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। মসজিদের ভিত্তি প্রস্তরকালে মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী বলেন, আল্লার ঘর মসজিদ যারা নির্মাণ করে নামাজ পড়ার সুযোগ করে দিবেন আল্লাহ তাদেরকে অবশ্যই আখেরাতে পুরষ্কৃত করবেন। তিনি বলেন, বায়মপুর গ্রাম হচ্ছে একটি ঐতিহ্যবাহী গ্রাম, এ গ্রামে সার্বজনীন একটি জামে মসজিদ রয়েছে। গ্রামের জনসংখ্যা বেশি হওয়ায় কানাইঘাট বাজারে সাবেক বিশিষ্ট ব্যবসায়ী মরহুম হাজী আবুল বশরের পরিবার মসজিদের জায়গা দান করে গ্রামের সকলের সহযোগিতায় তার নামে নতুন একটি মসজিদের কাজ শুরু হওয়ায় আল্লাহপাকের শুকরিয়া কামনা করেন তিনি। ভিত্তি প্রস্তর পরবর্তী হাজী আবুল বশরের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন