editor

প্রকাশিত: 10:45 AM, July 1, 2023

বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন জেলা ও মহানগর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে বিভিন্ন জেলা ও মহানগর শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধসহ খেলাফত মজলিস ঘোষিত ৮দফা বাস্তবায়নের দাবীতে আগামী ২২ জুলাই ২০২৩ শনিবার, সিলেট রেজিস্টারী মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর শাখায় সভা সমাবেশ ও প্রস্তুতি মূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। বিভাগীয় সমাবেশকে  সর্বাত্মকভাবে সফল করার জন্য  ইতিমধ্যে সংগঠনের সিলেট বিভাগীয় দায়িত্বশীল সভায় বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করে তাহা বাস্তবায়নের জন্য নেতৃবৃন্দ বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সফর ও গণ-সংযোগ কার্যক্রম শুরু করেছেন।

সিলেট মহানগরীর প্রস্তুতি সভাঃ
বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস সিলেট মহানগরী শাখার এক বিশেষ নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় ২৭ জুন মঙ্গলবার রাতে অনুষ্ঠিত নির্বাহী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধ্যক্ষ আব্দুল হান্নান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমান, মাওলানা রওনক আহমদ, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, মাওলানা ইমদাদুল হক নোমানী, সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমান, মাসুদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুস শহীদ, সমাজকল্যাণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহজাহান কবির ডালিম, অফিস ও প্রকাশনা সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী, উলামা বিষয়ক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক তৌফিকুল ইসলাম ছাব্বির, সহ-বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ তাহির চৌধুরী প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে মহানগরী শাখার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়। এছাড়াও সহ-সভাপতি মাওলানা শাহ আশিকুর রহমানকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট অর্থ উপকমিটি, সহসভাপতি মাওলানা রওনক আহমদকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট দাওয়াত ও গণ-সংযোগ উপকমিটি এবং সহ-সাধারণ সম্পাদক আহমদ সাইফুর রহমানকে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট প্রচার ও মিডিয়া উপকমিটি গঠন করা হয়। সভায় খেলাফত মজলিসের সিলেট বিভাগীয় সমাবেশ কর্মসূচী সর্বাত্মক সফলের জন্য সংগঠনের নেতা-কর্মী সহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানানো হয়।

হবিগনজ জেলাঃ
বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে খেলাফত মজলিস হবিগনজ জেলা শাখার এক জরুরী নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ছারওয়ার রহমান চৌধুরীর পরিচালনায় সোমবার (২৬ জুন) স্থানীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন পরিচালক অধ্যক্ষ মাওলানা শামসুজ্জামান চৌধুরী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা আব্দুল লতিফ, মাওলানা নিয়াজুর রহমান নিজাম, হাফিজ খালেদ সাইফুল্লাহ খান, মাওলানা সাদিকুর রহমান খান, মাওলানা মুখলিসুর রহমান, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আবু তাহের, প্রভাষক শিব্বির আহমদ, মাওলানা ফয়সল আহমদ তালুকদার প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলা শাখার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জেলা সহ-সভাপতি অধ্যাপক ফিরোজুল ইসলাম চৌধুরী কে আহবায়ক করে ৯ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

মৌলভীবাজার জেলাঃ
আগামী ২২ জুলাই শনিবার সিলেট জেলা রেজিস্টারী মাঠে আয়োজিত বিভাগীয় সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা কার্যালয়ে শাখা সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা শামসুল ইসলাম তরফদার এর পরিচালনায় ২৭ জুন মঙ্গলবার এক জরুরী জেলা নির্বাহী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় জোনাল  ইনচার্জ অধ্যক্ষ মাওলানা শামছুজ্জামান চৌধুরী। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সহ-সভাপতি মাওলানা ফজলুর রহমান, মাওলানা কারী ফখরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল ইসলাম, মাওলানা সাইফুর রহমান প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সফলের লক্ষ্যে জেলা শাখার বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জেলা সহ-সভাপতি মাওলানা কারী ফখরুল ইসলাম কে আহবায়ক ও সহ-সাধারণ সম্পাদক মোঃ মুহিবুল ইসলাম কে সদস্য সচিব করে ৬ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ব্যাপক সফর ও গণ-সংযোগ কর্মসূচী চড়ান্ত করা হয়।

সুনামগঞ্জ জেলাঃ
খেলাফত মজলিস শাখার এক জরুরী নির্বাহী সভা ২৭ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট জোনের সহকারী পরিচালক অধক্ষ্য মুহাম্মদ আবদুল হান্নান। অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শাখার সহ-সভাপতি মাওলানা সদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, সহ-সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, মাওলানা নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক প্রমুখ। সভায় বিভাগীয় সমাবেশ সর্বাত্মক সফলের লক্ষ্যে জেলা শাখার বিস্তারিত পরিকল্পনা গ্রহণ করা হয় এবং জেলা সভাপতি মাওলানা ইমাম উদ্দিন কে আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

মানবিক ও সামাজিক উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে: আবদুল কাইয়ুম চৌধুরী

সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সমাজের কল্যাণ ও মানুষের জীবনমান উন্নয়নে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করলেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা

সিলেট সদর উপজেলার ছালিয়ায় অবস্থিত ক্যাপ ফাউন্ডেশনের দ্যা গার্ডিয়ান্স ক্যাপ চিলড্রেনস ভিলেজ পরিদর্শন করেছেন নিকোলাস পোগোস ফাউন্ডেশনের সদস্যরা। বৃহস্পতিবার (১৯

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

খাদিমনগরে কোটি টাকার স্লুইসগেট গিলছে অবৈধ বালু উত্তোলন, প্রতিবাদকারীরা হুমকি মুখে

‎স্টাফ রিপোর্টার:- ‎ ‎ সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মহালদিক এলাকায় ইজারাবিহীন হিলুয়া ছড়া থেকে অবাধে বালু উত্তোলনের

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরকে ৮নং ওয়ার্ড বিএনপির অভিনন্দন

সিলেট বিভাগের গ্রামীণ সড়ক যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প অনুমোদিত হওয়ায় বাণিজ্য, শিল্প,

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা যুবদল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে: মকসুদ আহমদ

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ মকসুদ আহমদ বলেছেন, পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: সাহেদ আহমদ

জিয়া মঞ্চ সিলেট জেলার আহ্বায়ক মো. সাহেদ আহমদ বলেছেন, সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনাদের সেবা করে যেতে চাই: চেয়ারম্যান প্রার্থী ইসলাম উদ্দিন

সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মো. ইসলাম উদ্দিন বলেছেন,

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

সিঙ্গাপুরের কাছে আসিয়ানের দায়িত্ব হস্তান্তর

আব্দুল মাজিদ চৌধুরী, ম্যানিলা (ফিলিপাইন) থেকে: আঞ্চলিক স্থিতিশীলতা, শান্তি এবং ঐক্যবদ্ধ ভবিষ্যতের অঙ্গীকারের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় পর্দা নামল