editor
প্রকাশিত: 3:22 PM, July 1, 2023
নিজস্ব প্রতিবেদক
সিলেটে দুদিন ধরে থেমে থেমে বৃষ্টির কারণে নদ-নদীর পানি কিছুটা বেড়েছে। তবে জেলার কোনো নদ-নদীর পানি এখনো বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়নি।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ছয়টায় সিলেটের সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে ১১ দশমিক ১৩ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেখানে শুক্রবার বেলা তিনটায় ১১ দশমিক ৪৮ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর ওই পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৭৫ সেন্টিমিটার।
নদীর সিলেট পয়েন্টে বিপৎসীমা ১০ দশমিক ৮০ সেন্টিমিটার। সেখানে গতকাল সন্ধ্যায় পানির উচ্চতা ছিল ৯ দশমিক শূন্য ৯ সেন্টিমিটার। তবে আজ বেলা তিনটায় ওই পয়েন্টে পানি ৯ দশমিক ৪৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
কুশিয়ারা নদীর শেওলা পয়েন্টে বিপৎসীমা ১৩ দশমিক শূন্য ৫ সেন্টিমিটার। সে পয়েন্টে গতকাল সন্ধ্যা ছয়টার দিকে পানি ১০ দশমিক ৪৩ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছিল। আজ বেলা তিনটার দিকে নদীর ওই পয়েন্টে পানি ১০ দশমিক ৫১ সেন্টিমিটার উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে।
নদীর কুশিয়ারা পয়েন্টে বিপৎসীমা ৯ দশমিক ৪৫ সেন্টিমিটার। গতকাল সন্ধ্যা ছয়টায় নদীর সে পয়েন্টে পানি প্রবাহিত হচ্ছিল ৮ দশমিক ৮৯ সেন্টিমিটার উচ্চতা দিয়ে। আজ বেলা তিনটায় নদীর ওই পয়েন্টে পানি ৮ দশমিক ৯৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সিলেটের লুভা নদীতে পানি বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ১১ দশমিক ৫০ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল। সেখানে আজ শুক্রবার বেলা তিনটায় ১১ দশমিক ৫১ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে সারী নদী ও ধালাই নদের পানি কিছুটা কমেছে। সারী নদীর সারীঘাট পয়েন্টে বিপৎসীমা ১২ দশমিক ৩৫ সেন্টিমিটার। সেখানে গতকাল সন্ধ্যা ছয়টায় ছিল ১১ দশমিক শূন্য ১ সেন্টিমিটার। আজ বেলা তিনটায় সেখানে কিছুটা কমে ১০ দশমিক ৬৫ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছে।
ধলাই নদের পানি গতকাল সন্ধ্যা ছয়টায় ৯ দশমিক ৭৮ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হলেও আজ বেলা তিনটায় ওই পয়েন্টে পানি ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সিলেট পাউবোর নির্বাহী প্রকৌশলী আসিফ আহমেদ বলেন, সিলেটে বৃষ্টিপাতের ফলে নদ-নদীর পানি বেড়েছে। তবে কোনো নদ-নদীর পানি শুক্রবার বেলা তিনটা পর্যন্ত বিপৎসীমা অতিক্রম করেনি।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়