editor

প্রকাশিত: 6:05 PM, July 1, 2023

জৈন্তাপুর রাজবাড়ি-মাস্তিংহাটি বাই-পাশ বিকল্প রাস্তার নিমার্ণ কাজ পরিদর্শনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি 

জৈন্তাপুর রাজবাড়ি-মাস্তিংহাটি বাই-পাশ বিকল্প রাস্তার নিমার্ণ কাজ পরিদর্শনে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি 
জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা:
জৈন্তাপুর পূর্ব বাজার থেকে রাজবাড়ি খেলার মাঠ হয়ে জৈন্তাপুর মডেল থানার উত্তর অংশ মাস্তিংহাটি হয়ে সিলেট তামাবিল জাফলং মহা-সড়ক পর্যন্ত বিকল্প বাই-পাস রাস্তা নিমার্ণ কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।
উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদের ঐক্যান্তিক প্রচেষ্টায় এবং উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম ও সহকারী কমিশনার (ভূমি) রিপামনি দেবী’র সার্বিক সহযোগিতা ও স্থানীয়  প্রতিবেশি বাসিন্দাগণের আন্তরিক সহযোগিতায় এই রাস্তার কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
১ জুলাই শনিবার সকাল ১১টায় রাস্তার চলমান নিমার্ণ কাজ পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।  এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ মো: ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পদক মহিবুর রহমান মেম ও জৈন্তাপুর প্রেসক্লাব সভাপতি নূরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস শুক্রুর রাস্তা পরিদর্শন কালে উপস্থিত ছিলেন।
আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দের সাথে ঈদ-উল আযহা’র শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল সাড়ে ১১টায়  উপজেলা পরিষদ হলরুমে এই শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী।
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক শাহেদ আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সিরাজুল ইসলাম ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো: কুতুব উদ্দিনের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার আল-বশিরুল ইসলাম, জৈন্তাপুর মডেল থানার অফিসার (ইনচার্জ) ওমর ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আলতাফ হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবী আওয়ামী লীগ নেতা আব্দুল গাফফার চৌধুরী খসরু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মেম, অর্থ  সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো: জালাল উদ্দিন, ফতেপুর ইউনিয়ন পরিষদ চেযারম্যান রফিক আহমদ, চিকনাগুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হানিফ মোহাম্মদ, নিপেন্দ্র কুমার দাস, আব্দুর রাজ্জাক রাজা, উপজেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল মান্নান, শ্রমিক লীগের সভাপতি ফারুক আহমদ, সাধারণ সস্পাদক শওকত আলী, জৈন্তাপুর বিয়াম ডা: কুদরত উল্লাহ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু সুফিয়ান বেলাল, উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনজুর এলাহী সম্রাট, সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ,স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ সহ বিভিন্ন  ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, আওয়ামী লীগ-কে পুনরায় রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসতে হলে আগামী জাতীয় সংসদ নিবার্চনে প্রধানমন্ত্র শেখ হাসিনা’র হাত-কে আরও শক্তিশালী করতে হবে। তিনি তৃণমুল পর্যায়ে আওয়ামী লীগ-কে সু-সংগঠিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানান। এদিকে সকাল ১০টায় তিনি হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি মরহুম মাওলানা ইউসুফ সাহেব শ্যামপুরী হুজুরের কবর জিয়ারত এবং মাদ্রাসার শিক্ষকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও তিনি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অসুস্থ্য মো: আলা উদ্দিন ও আব্দুল জলিল-কে দেখতে বালিপাড়া গ্রামে তাদের বাড়িতে যান।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়