editor

প্রকাশিত: 6:07 PM, July 1, 2023

রাজপথে চুড়ান্ত লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে : এমরান চৌধুরী

রাজপথে চুড়ান্ত লড়াইয়ের মাধ্যমে ফ্যাসিবাদের পতন হবে : এমরান চৌধুরী

বিয়ানীবাজারে ঈদের শুভেচ্ছা বিনিময়

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের বন্ধু নয়, তারা জনগনের ভোটে নির্বঅচিত হয়নি। তাই তারা বর্গীদের মতো মানুষের জীবন বিষিয়ে তুলেছেন। এই সরকার জনগণের রায় নিয়ে ভোটে জিতেনি বলেই জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই। তাই বিএনপির নেতৃত্বে দেশবাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছে।  এ লড়াই শুধু জনগনের মৌলিক অধিকার আদায়ের জন্যই নয়, এই লড়াই আমাদের অস্তিত্বের লড়াই। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে এই সরকারের সঙ্গে আমরা কোনো দিন আপোষ করব না। রাজপথে চুড়ান্ত লড়াইয়ের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন হবে ইনশাআল্লাহ।

শনিবার দিনভর বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

শুভেচ্ছা বিনিময়কালে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারণ্যের সমাবেশ সফল করতে দলের সর্বস্থলের নেতাকর্মীদের প্রতি আহবান জানান। তিনি ইউনিয়নের খাড়া ভরা , চরিয়া , গজুকাটা, দুবাগ বাজার, মেওয়া সহ বিভিন্ন ওয়ারডে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, সহ শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তামিম ইয়াহিয়া আহমদ, দুবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশিদ হারুন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান, বিয়ানীবাজার পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নজমুল হোসেন, সহ সাধারণ সম্পাদক তানভীর আহমদ, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আহমদ শামীম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম, দুবাগ ইউনিয়ন বিএনপির সিনিয়র ভাইস সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক নূরুল,কিবরিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান সানু, সাংগঠনিক সম্পাদক এনাম আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, সিলেট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিন আহমেদ, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক কামরুজ্জামান, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুভাস, যুগ্ম আহ্বায়ক সাব্বির আহমদ চৌধুরী, জামিল আহমদ সদস্য, জাবের আহমদ সদস্য, এবি কালাম, বিয়ানীবাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুহেল আহমদ প্রমূখ।

এদিকে, তিনি দুবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান ও সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের কবর জিয়ারত করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়