editor

প্রকাশিত: 7:16 PM, July 1, 2023

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল রোটারী ডিস্ট্রিক্ট হেপাটাইটিস কমিটির চেয়ারম্যান নিযুক্ত

অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল রোটারী ডিস্ট্রিক্ট হেপাটাইটিস কমিটির চেয়ারম্যান নিযুক্ত

রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩২৮১ বাংলাদেশের হেপাটাইটিস কমিটির চেয়ার পুনঃনির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি ডিভিশনের প্রতিষ্ঠাতা বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল। আজ (১ জুলাই) নতুন রোটারী বছরের প্রথম দিনে তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

রোটারীর নতুন বছরের প্রথম দিনটি উদযাপনের জন্য হাতিরঝিলে সকালে একটি রোটারী ইয়ার লঞ্চিং র‌্যালির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে র‌্যালির উদ্বোধন করেন বানিজ্য মন্ত্রী রোটারিয়ান টিপু মুন্সী। এসময়ে উপস্থিত ছিলেন ডিস্ট্রিক্ট-৩২৮১ নবনিযুক্ত ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু। অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইমিডিয়েট পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান জয়নাল আবেদীন, পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান সেলিম রেজা, ডিস্ট্রিক্ট গভর্ণর ইলেক্ট ইব্রাহিম খলিল আল জায়েদ, রোটারিয়ান হাফিজ ইউ বিপ্লব এবং বিভাগীয় গভর্ণর নমিনী রোটারিয়ান শহিদুল বারী প্রমুখ।

র‌্যালির শেষে হেপাটাইটিস বি সম্বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য একটি স্ক্রিনিং ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটিতে প্রায় শতাধিক রোটারিয়ানের রক্ত পরীক্ষা করা হয়। উল্লেখ্য এই রোটারী বছরে প্রায় ১ লক্ষ মানুষের হেপাটাইটিস বি স্ক্রিনিং এবং প্রায় ১০,০০০ মানুষকে হেপাটাইটিস বি ভ্যাকসিনেশনের আওতায় আনার পরিকল্পনায় রয়েছে ডিস্ট্রিক্ট গভর্ণর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নুর।

পৃথিবীতে প্রায় ৩৫ কোটি মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত এবং প্রকাশিত বৈজ্ঞানিক তথ্য-উপাত্ত অনুযায়ী বাংলাদেশে প্রায় ৫.৪ শতাংশ মানুষ হেপাটাইটিস বি ভাইরাসে সংক্রমিত যারা লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারে আক্রান্ত হবার ঝুঁকিতে আছেন। বাংলাদেশে লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সারের প্রধান কারন হেপাটাইটিস বি ভাইরাস। এদেশে ৬০ থেকে ৭০ শতাংশ লিভার সিরোসিস এবং লিভার ক্যান্সার এই ভাইরাসটির কারনেই হয়ে থাকে।

এদেশের বিভিন্ন মেডিকেল কলেজের মেডিসিন ওয়ার্ডগুলোয় যে মানুষগুলো প্রতিবছর চিকিৎসার জন্য ভর্তি হন তাদের ১০ থেকে ১২ শতাংশ লিভার রোগে আক্রান্ত, যার বেশিরভাগই আবার হেপাটাইটিস বি ভাইরাস জনিত লিভার রোগ। শুধু তাই নয়, আমাদের মেডিকেল কলেজগুলোর মেডিসিন ওয়ার্ডগুলোয় প্রতি বছর যে হতভাগ্য রোগীরা মৃত্যুবরণ করেন, তাদের এক তৃতীয়াংশের মৃত্যুর কারন এই লিভার রোগ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী কোভিড পূর্ববর্তী সময়ে এদেশে প্রতি বছর ২২ হাজারেরও বেশি মানুষ লিভার রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করতেন। লিডার রোগে আক্রান্ত হয়ে এদেশে যে প্রতি বছর বিপুল সংখ্যক মানুষ যে শুধু মৃত্যুবরনই করছেন তাই নয়, এদেশে লিভার রোগের কারনে প্রতি বছর ব্যয় হচ্ছে বিপুল পরিমান অর্থও। একটি গবেষনায় দেখা গেছে এদেশে ১০ লক্ষ হেপাটাইটিস বি ভাইরাস আক্রান্ত রোগীর পরীক্ষা-নিরীক্ষার পেছনেই ব্যয় হয় কম করে ১ বিলিয়ন মার্কিন ডলার। একইভাবে হেপাটাইটিস বি আক্রান্ত ৫০ শতাংশ বাংলাদেশের নাগরিকের চিকিৎসার ব্যয় গিয়ে দাড়াবে ৩ বিলিয়ন ডলারে।

এমনি বাস্তবতায় পৃথিবীর আর সব দেশের মত বাংলাদেশও ২০৩০ সালের মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস নির্মূলের সাসটেইনেবল ডেভলপমেন্ট গোল ৩.৩ অর্জনে অঙ্গিকারবদ্ধ। হেপাটাইটিস বি নির্মূলের এসডিজি গোলটি অর্জন করতে হলে সবার আগে জোর দিতে হবে জনসেচতনতা তৈরীতে আর ব্যাপকভিত্তিক স্ক্রিনিং কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে রোগী শনাক্ত করায়। বিশ্বব্যাপী রোটারী ক্লাবগুলোর সহযোগিতায় যেভাবে পোলিও নির্মূল করা সম্ভব হয়েছিলো, তেমনি ঠিক এর-ই ধারাবাহিকতায় বাংলাদেশের রোটারী ক্লাবগুলোর সহযোগিতায় বাংলাদেশে হেপাটাইটিস-বি নির্মূল করা সম্ভব যেটি পরিচালনা করবেন ডিস্ট্রিক্ট গভর্নর রোটারিয়ান আশরাফুজ্জামান নান্নু এবং ডিস্ট্রিক হেপাটাইটিস কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. স্বপ্নীল এর নেতৃত্বে ঢাকা, রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের একদল লিভার বিশেষজ্ঞ ও উদ্যমী রোটারিয়ান। একদিন হয়তো সমগ্র পৃথিবী থেকে হেপাটাইটিস-বি ভাইরাসটি নির্মূল হয়ে যাবে আর পথিকৃৎ হয়ে থাকবে বাংলাদেশের রোটারিয়ানরা।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে