editor
প্রকাশিত: 11:39 AM, July 2, 2023
জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেটের জৈন্তাপুর উপজেলার পশ্চিম ঠাকুরের মাটি এলাকায় টিলা ধসের ঘটনায় একই পরিবারের ৩জন আহত হয়েছেন। স্থানীয় এলাকাবাসী সুত্রে জানাযায় চলমান অতিবৃষ্টির কারনে উপজেলার ৬নং চিকনাগুল চিকনাগুল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ঠাকুরের মাটি পশ্চিম চটি( বাইল্লা) এলাকার ( শনিবার ১ জুলাই) বেলা ২ ঘটিকায় জয়নাল মিয়ার বসতঘরে টিলা ধসে মাটি চাপা পড়েন তার চার মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী ফাতেহা বেগম(৩০) তাৎক্ষণিক স্থানীয় জনতা ও পরিবারের সদস্যরা ফাতেহা বেগম কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ।
এবিষয়ে জয়নাল মিয়া জানান দুপুর বেলা আমার স্ত্রী পাকঘরে রান্না করছিলেন হঠাৎ করেই কিছু বোঝে উঠার আগেই বসতঘর সংলগ্ন টিলা ধসে পড়ে এতে আমার স্ত্রী মাটি চাপা পড়েন, স্থানীয় পাড়া প্রতিবেশীদের সহযোগিতায় অক্ষত অবস্থায় আমার স্ত্রী কে উদ্ধার করি। এঘটনায় আমি আমার স্ত্রী সন্তান সহ ৩ জন আহত হই। এঘটনার খবর পেয়ে ঘটনা স্থল পরিদর্শনে করেছেন ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী,এসময়ে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
পাশাপাশি তিনি জানান ইতিপূর্বে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের মাধ্যমে টিলা ঘেষা বসতঘরের নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এবং আমাদের ইউনিয়ন পরিষদের উদ্যোগে বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার অভিযান পরিচালনা করা হয়েছে। ঝড় বৃষ্টির দিনে সবাইকে সচেতনতা অবলম্বন করে নিরাপদ স্থানে বসবাস করার জন্য আহ্বান জানান তিনি। এসময়ে সদস্য অহিদুর রহমান সহ স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন