editor

প্রকাশিত: 5:33 PM, July 2, 2023

ঘরে পানি, আশ্রয়ের খোঁজে বেরিয়ে ৩ ভাই-বোনের মৃত্যু

ঘরে পানি, আশ্রয়ের খোঁজে বেরিয়ে ৩ ভাই-বোনের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
পানিতে ফুলে-ফেঁপে উঠেছে হাওর। আশ্রয় নিতে নৌকায় করে তিন ভাই-বোন গ্রামে আসার পথে তাদের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (০২ জুলাই) দুপুরে সুনামগঞ্জের সদর উপজেলার গোবিন্দপুর হাওরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো গোবিন্দপুর গ্রামের সোহেল মিয়ার মেয়ে তন্নি (১২), তান্নি (৮) ও ছেলে রাহিম মিয়া (৩)।

সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ইউপি সদস্য মহিনুর রহমান বলেন, ‘আমাদের গ্রামের পশ্চিমে ছোট হাওরের মধ্যে হতদরিদ্র সোহেল মিয়া অন্যের জায়গায় খুপরি ঘর করে বসবাস করে। সকালে তার বসতঘরে পানি ছুঁই ছুঁই করে দেখে বাড়ি থেকে বাইরে স্ত্রীকে নিয়ে আসে আশ্রয়ের খোঁজে। বাড়িতে রেখে আসে বড় ছেলে নাঈম, মেয়ে তন্নি, তান্নি ও ছোট ছেলে রাহিম মিয়াকে। ঘরে পানি উঠে গেলে একটি হাতে বাওয়া ভাঙা নৌকায় তন্নি তার বোন তান্নি ও ভাই রাহিম মিয়াকে নিয়ে মূল গ্রামে আসার জন্য রওনা দেয়।

কিছুক্ষণ আসার পরই নৌকাটি ডুবে তিনজনই মারা যায়।’ এ অবস্থা দেখে বা„ড়ি থেকে সাঁতরে এসে গ্রামের মানুষকে জানায় ভাই নাঈম মিয়া। পরে গ্রামবাসী হাওর থেকে তাদের মরদেহ উদ্ধার করে। ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ বলেন, ‘ঘটনাটি খুবই মর্মান্তিক।

হতদরিদ্র পরিবারের সোহেল মিয়া অন্যের জমিতে নিচু এলাকায় একটি খুপরি ঘর করে বসবাস করত। আজ ঘরে পানি উঠে গেলে তার দুই মেয়ে ও এক ছেলে গ্রামে উঠতে এসে মারা গেছে। আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের সহযোগিতা করেছি। প্রশাসনও তাদের সহযোগিতার প্রস্তুতি নিয়েছে।’

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

শৃঙ্খলা ও মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য খেলাধুলা গুরুত্বপূর্ণ: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে মহানগর তাঁতীদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন

সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক