editor

প্রকাশিত: 5:57 PM, July 2, 2023

সেফটিক ট্যাংকে পড়ে ভাই বোনের মৃত্যু

সেফটিক ট্যাংকে পড়ে ভাই বোনের মৃত্যু
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি 
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বসতবাড়ির সেফটিক ট্যাংকে পড়ে এক পরিবারের দুই ভাই ও বোনের মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) সকাল আনুমানিক নয়টায় উপজেলার টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনাটি ঘটেছে। মৃত ওই দুই শিশু হলো টিলাগাঁও ইউনিয়নের হাজীপুর গ্রামের রাজমিস্ত্রি জাহাঙ্গীর মিয়া ও গৃহিণী সুমি বেগমের ছেলে হাসান মিয়া (৪) ও হাবিবা বেগম (২)। এক পরিবারের দুই ভাই-বোনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, দিনমজুর জাহাঙ্গীরের বসতঘরের পেছনে একটি সেফটিক ট্যাংক রয়েছে। গত কয়েকদিনের টানা বৃষ্টিতে সেফটিক ট্যাংকের চারপাশ পানিতে ভরে যায় এবং মাটি দেবে যায়। প্রতিদিনের মতো রোববার সকালে হাসান ও হাবিবা খেলার জন্য ঘর থেকে বের হয়। এসময় তারা দুইজন সেফটিক ট্যাংকের ওপরে দেওয়া ঢাকনায় উঠে খেলা করছিল। একপর্যায়ে ঢাকনা ধসে প্রথমে পা পিছলে ট্যাংকে পড়ে যায় হাবিবা বেগম। তখন ছোটবোনকে উদ্ধার করতে ভাই হাসান মিয়াও ওই সেফটিক ট্যাংকিতে পড়ে যায়। প্রায় দেড়ঘন্টা খোঁজাখুজির পর তাদের মা সুমি বেগম দেখতে পান হাসান ও হাবিবা সেফটিক ট্যাংকে পড়ে আছেন। এসময় সুমি বেগম চিৎকার শুরু করলে পরিবারের স্বজনসহ স্থানীয়রা এগিয়ে এসে তাদের উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তখন কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।
টিলাগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য জনাব আলী জানান, এক পরিবারের ভাই-বোনের মৃত্যুর ঘটনাটি হৃদয়বিদারক। দুই সন্তানকে হারিয়ে জাহাঙ্গীর ও তাঁর স্ত্রী এখন বিলাপ করছেন। প্রতিবেশীরা তাঁদের সান্তনা দেওয়ার চেষ্টা চালাচ্ছেন। ছোট দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ বলেন, ওই দুই শিশুর লাশ পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে