editor
প্রকাশিত: 8:30 PM, July 2, 2023
শান্তিগঞ্জ(সুনামগঞ্জ) প্রতিনিধি
টানা বৃষ্টিতে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ঢলের পানি বৃদ্ধি পাওয়ায় ডুবছে নিম্নাঞ্চলের ঘরবাড়ি। এভাবে বৃষ্টিপাত বৃদ্ধি পেলে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবেন সুনামগঞ্জবাসী। এমন পরিস্থিতিতে আগাম বন্যা মোকাবেলায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার(২ জুলাই) সন্ধ্যা ৭ টায় জুমের মাধ্যমে ভার্চুয়ালী অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, এসিল্যান্ড সকিনা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: জসিম উদ্দিন শরীফি।
সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন, পশ্চিম পাগলা ইউপি চেয়ারম্যান জগলুল হায়দার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুইয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, জনস্বাস্থ্য প্রকৌশল আব্দুর রব সরকার ও শান্তিগঞ্জ প্রেসক্লাবে সাধারণ সম্পাদক ছায়াদ হোসেন সবুজ প্রমুখ৷ এসময় উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সচিবরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, বন্যা পরিস্থিতি বিবেচনা জরুরী ভিত্তিতে সকল আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখতে হবে। এই মুহুর্তে সবাইকে সচেতন করতে প্রচারণা চালাতে হবে৷ যেখানে সমস্যার কথা শুনা যাবে যেখানেই দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে৷
পাশাপাশি এই মুহুর্তে যাতে কোন অসাধু ব্যবসায়ী দ্রব্যমূল্যর দাম বৃদ্ধি না করতে পারে সেজন্য বাজার মনিটরিং জোরদার করার আহবান জানান নেতৃবৃন্দ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়