editor

প্রকাশিত: 9:44 PM, July 2, 2023

জনগণ চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত, রাজপথ এখন বিএনপির দখলে : টুকু

জনগণ চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত, রাজপথ এখন বিএনপির দখলে : টুকু

আগামী ৯ জুলাই সিলেটে তারণ্যের সমাবেশ

যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বলেছেন, দেশের তরুণ, যুবক, বৃদ্ধ বনিতা সবাই এই সরকারের অনিয়ম, দূর্নীতি, লুটপাট ও ঝুলুম-নির্যাতনে অতিষ্ঠ। দেশের মানুষ এই অবৈধ সরকারকে আর একটি মুহুর্তও ক্ষমতায় দেখতে চায় না। সরকারের পদত্যাগের এক দফা দাবীতে সারা দেশের মানুষ উত্তাল হয়ে উঠেছে। তাই আমাদেরকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করতে হবে, এ লড়াইয়ে জিততেই হবে। বাংলাদেশের মানুষ আজ জেগে উঠেছে। জনগণ চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত হয়ে আছে, রাজপথ এখন বিএনপির দখলে। আওয়ামী লীগ যতই গর্জন করুক, কোনো লাভ হবে না। এবার তাদের পতন নিশ্চিত। নেতাকর্মীরা রাজপথে নেমেছে। তাই এবার আর রক্ষা নেই শিগগিরই জালিম সরকারকে গদি থেকে নামানো হবে।
রোববার বিকেলে নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টের হলরুমে দেশ বাঁচাতে ৯ ই জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যেগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, নিশিরাতে ভোট ডাকাতি করে ক্ষমতা দখল করে থাকা সরকার এখন তথা কতিত স্মার্ট বাংলাদেশের স্লোগান দিয়ে দেশের তরুণ ও যুব সমাজকে বোকা বানাতে চায়। সারাদেশের তরুণ সমাজ তারণ্যের সমাবেশের মাধ্যমে এই সরকারকে বার্তা দিয়েছে যে, দেশের তরুণরা এই ফ্যাসিবাদকে আর ক্ষমতায় দেখতে চায় না। দেশ বাঁচাতে ও দেশের মানুষ বাঁচাতে আাগামী ৯ জুলাই সিলেট শহর হবে তারণ্যের শহর। সিলেটের তরুণ সমাজ প্রমাণ করবে তারা আর স্মার্ট ধোঁকা খেতে চায় না। তাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতিটি কর্মীদের এই তারণ্যের সমাবেশের ম্যাসেজ প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দিতে হবে।
যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও  তারুণ্যের সমাবেশে প্রধান সমন্বয়ক সুলতান সালাউদ্দিন টুকুর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রীয় সভাপতি এসএম জীলানীর সঞ্চালন মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা ও খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপি নির্বাহী কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, সহ সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নির্বাহী কমিটির সদস্য শাহরিয়ার হোসেন চৌধুরী, আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক ছাত্রদল নেতা ফয়সাল আহমদ চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দীন মিঠু, মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম বাবুল।
এসময় উপস্থিত ছিলেন- যুবদলের সিলেট বিভাগীয় সহ সভাপতি ও মৌলভীবাজার জেলার সভাপতি জাকির হোসেন উজ্জল, সিলেট বিভাগীয় সহ সাধারণ সম্পাদক ও সিলেট জেলার সাধারণ সম্পাদক মকসুদ আহমেদ, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী, সিলেট জেলার সভাপতি এড. মোমিনুল ইসলাম মোমিন, সুনামগঞ্জ জেলার সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, হবিগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহিরুল ইসলাম সেলিম, সিলেট মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন, মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক এম এ মুহিত, হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক জালাল আহমেদ, সুনামগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ কয়েস।
সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি এম মুক্তাদির রাজু,  সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনাজ্জির আহমদ, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল হক শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমদ।
সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদিপ জ্যোতি এষ, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব রিঙ্গন, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সভাপতি রুবেল মিয়া, সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া, হবিগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সুহানুর রহমান সুহান প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়