editor
প্রকাশিত: 10:51 PM, July 3, 2023
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, আওয়ামী দুঃশাসন থেকে দেশকে বাচাঁতে, দেশের মানুষকে বাঁচাতে ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশকে সর্বাত্মকভাবে সফল করতে হবে। দেশপ্রেমিক যুব সমাজকে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে শামিল করতে তারুন্যের সমাবেশ একটি মাইলফলক হিসেবে কাজ করবে। মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় তারুণ্যের সমাবেশ সফলে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।
তিনি সোমবার বিকেলে আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে নগরীর ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বৃহত্তর মদীনা মার্কেটসহ বিভিন্ন এলাকায় যুবদলের উদ্যোগে প্রচারপত্র বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এসময় মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। ফ্যাসিস্ট সরকারের বাকশালী শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে আসতে হবে। এক্ষেত্রে যুবদল অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করবে।
প্রচার পত্র বিতরণ শেষে মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে একটি প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। প্রচার পত্র বিতরণ ও প্রচার মিছিলে সিলেট মহানগর যুবদল এবং ৭,৮ ও ৯নং ওয়ার্ড যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় সাবেক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, উসমান গনি, এহতেশামুল হক সবুজ, ইছহাক আহমদ, নাসির উদ্দীন রহিম, ৯নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বসির আহমদ, ৮নং ওয়ার্ড যুবদলের আহবায়ক আজাদুর রহমান আজাদ, ৭নং ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কাওছার হোসেন খান, যুগ্ম আহবায়ক রাহাত আহমদ টিপু, ৮নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক আলাল আহমদ, ৯নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক কবির আহমদ প্রমূখ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়