editor
প্রকাশিত: 10:56 PM, July 3, 2023
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন আগামী ৯ তারিখে সিলেটে বিএনপির বিভাগীয় সমাবেশ জনসমুদ্রে পরিনত হবে। সমাবেশ সফলের লক্ষে দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে। যেখানে নারী নেত্রীরাও সফলভাবে তাদের সাংগঠনিক প্রস্তুতি জোরদার করে বিভাগীয় সমাবেশ সফলের লক্ষে জোরালো ভূমিকা রাখছে।
আগামী ৯ জুলাই সিলেটে বিএনপির বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষে সিলেট মহানগর মহিলা দল আয়োজিত প্রস্তূতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
গতকাল ৩ জুলাই সোমবার বিকেলে নগরীর তাতীপাড়ায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় সিলেট মহানগর মহিলা দলের সভাপতি নিগার সুলতানা ডেইজির সভাপতিত্ব ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাফিয়া খাতুন মনির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখে মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী। সভায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সহ-সভাপতি আসমা আলম, মিনারা হোসেন, বিলকিস জাহান চৌধুরী, হাসিনা রহমান হেনা, সাংগঠনিক সম্পাদক রেহানা ফারুক শিরীন, শিখা হাওলাদার, শারমিন আক্তার, ফরিদা আখতার চৌধুরী, শাহানা বেগম, সামিরা বেগম প্রমুখ।
সভা শুরুতে সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি আব্দুল হক এর তৃতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে এক শোক প্রস্তাব গ্রহণ করা হয়। সভায় দলের সাধারণ সম্পাদক দেশের বাইরে অবস্থান করায় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে সাফিয়া খাতুন মনিকে দায়িত্ব প্রদান করা হয়। বিজ্ঞপ্তি।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়