editor
প্রকাশিত: 12:34 PM, July 4, 2023
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আগামী আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন সাকিব আল হাসান। দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিপিএলের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক।
বিপিএলের নিয়ম অনুযায়ী প্রতিটি দল তিনজন স্থানীয় ক্রিকেটার ও দুইজন বিদেশি ক্রিকেটার ধরে রাখতে পারবে আগামী আসরের জন্য। চলতি বছরের সেপ্টেম্বরে আগামী আসরের জন্য খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হবে।
করোনা পরবর্তী সময়ে ফরচুন বরিশালের হয়ে বিপিএলের দুই আসরে খেলেন সাকিব। দলটির হয়ে ২৪ ম্যাচ খেলে ৬৫৯ রান ও ২৬ উইকেট নেন তিনি। ২০২১ সালে সাকিবের অধিনায়কত্বে ফাইনালে ওঠে বরিশাল। যদিও কুমিল্লার বিপক্ষে হেরে আসর রানার্সআপ হয় তার। আর এবারের আসরে ফাইনালের আগেই বিদায় নেয় তারা।
এরপর বরিশালের ফেসবুক পেজে হারের জন্য সাকিবকে দায়ী করে একটি পোস্ট দেওয়া হয়। যদিও সেটা পরে মুছে ফেলা হয় এবং মালিকপক্ষ থেকে জানানো হয় এটার সঙ্গে তাদের সম্পর্ক নেই। তবে তখন আভাস পাওয়া গিয়েছিল হয়তো পরের আসরে বরিশালের জার্সিতে খেলবেন না সাকিব।
এবার সেটাই সত্যি হলো। এর মধ্যে গুঞ্জন ওঠে ঢাকা ডমিনেটরসের শেয়ার কিনে দলটির সঙ্গে যোগ দিবেন সাকিব। তবে শেষ পর্যন্ত সেই গুঞ্জন সত্যি হয়নি।
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় জিয়া মঞ্চের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
অসহায় ও দরিদ্রদের সহায়তায় মাসিক ভাতা চালু করেছে ‘আবদুল জব্বার জলিল কল্যাণ ট্রাস্ট’। শনিবার দুপুরে নগরের জেলরোডস্থ আনন্দ টাওয়ারে আনুষ্ঠানিকভাবে
অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে লায়ন্স ক্লাব অব সিলেট হলি সিটির উদ্যোগে নগরীর কুশিঘাট এলাকার ‘ইমুর ইশকুল’-এর শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাসামগ্রী ও
সিলেট মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক সাধারণ সম্পাদক এবং সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র হাজী আব্দুল কাইয়ুম জালালি পংকি
প্রতিবছরের ন্যায় এবারও শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শাশ্বত ৯২ বন্ধু ফোরামের উদ্যোগে পাত্র সম্প্রদায়ের মাঝে ১ টাকায় পূজার বাজার ও ক্ষুদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণ, ফ্যাসিবাদের নির্মূল এবং সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধের দাবিতে জমিয়তে
সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক, জিয়া শিশু-কিশোর সংগঠন (জিশিস) এর কেন্দ্রীয় সহ
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগর, জেলা ও শাবিপ্রবি’র যৌথ উদ্যোগে সহযোগী সদস্য সমাবেশ অনুষ্ঠিত। ৯ অক্টোবর শুক্রবার সকাল ১০টায়