editor

প্রকাশিত: 12:00 AM, November 7, 2020

তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার: ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

তাহিরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার: ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা

তাহিরপুর প্রতিনিধি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের জামতলা বাজারে দরিদ্রদের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচীর চুরি যাওয়া ১৫ বস্তা চালের মধ্যে ১৪৩ কেজি চাল উদ্ধার করেছে তাহিরপুর খাদ্যগোদাম কতৃপক্ষ ও তাহিরপুর থানা পুলিশ। ঘটনার কোন আইনানুগ ব্যাবস্থা গ্রহন না করে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে স্থানীয় একটি চক্র।
দক্ষিণ বড়দল ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসূচীর ডিলার হারুন মিয়া জানিয়েছেন, বৃহস্প্রতিবার ভোরে তার গোদাম জামতলা বাজার হতে ১৫ বস্তা চাল চুরি হয়। বিষয়টি তিনি জানতে পেরে উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমানকে অবগত করেন। পরে হারুন মিয়া লোক মারফত জানতে পারেন দক্ষিণ বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের মৃত সাজ্জাত আলীর ছেলে আ. কুদ্দুছ তার গোদাম থেকে চাল চুরি করে নিয়ে গেছে।
গতবৃহস্পতিবার রাতে তাহিরপুর উপজেলা খাদ্য গোদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মফিজুর রহমান ও তাহিরপুর থানার বাদাঘাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. মাহমুদুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে দক্ষিণ বড়দল ইউনিয়নের আমবাড়ী গ্রামের আ. কুদ্দুছের বাড়ীর পার্শ্বে একটি ঘর থেকে ১৪৩ কেজি খাদ্যবান্ধব কর্মসূচীর চাল উদ্ধার করেন। পরে উদ্ধারকৃত চাল জামতলা বণিক সমিতির সভাপতি মুছা মিয়ার জিম্মায় রাখা হয়। চাল উদ্ধারের ১দিন পেরিয়ে গেলেও এঘটনায় মামলা দায়ের না করে চুরির ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করা হচ্ছে বলে স্থানীয় সুত্রে জানা গেছে।
এবিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আ. কুদ্দুছের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। তাহিরপুর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিএম মুশফিকুর রহমান চাল উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আজ শুক্রবার ডিলার হারুন মিয়া বাদী হয়ে এবিষয়ে থানায় মামলা দায়েরের কথা থাকলেও এখন পর্যন্ত তিনি মামলা দায়ের করেননী। আমি শুনেছি বিষয়টি স্থানীয় ভাবে নিষ্পত্তি করার চেষ্টা চলছে। এবিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. মুস্তফা জাকারিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

যুক্তরাজ্য বিএনপির রচডেল শাখার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন কানাইঘাটের মামুনুর রশিদ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির কমিটি অনুমোদন

সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষা আগামী শুক্রবারে

জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেটের হোটেল থেকে সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ আটক ৪

সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

‘সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর দৈনিক সিলেটের সংবাদ’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

জকিগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা চাল লুট মামলায় ২৫ আসামি কারাগারে

‎সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

সিলেট জেলা ও মহানগর বিএনপির বিক্ষোভ সমাবেশে বিএনপি, যুবদল ও ছাত্রদলের মিছিল সহকারে যোগদান

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

‘নিম্বার্ক সম্প্রদায় আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি প্রচার করে থাকে’

বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে