editor

প্রকাশিত: 10:03 PM, July 4, 2023

সর্বক্ষেত্রে দলীয় করনের ফলে মেধাবী তরুণরা বঞ্চিত হচ্ছে: কাইয়ুম চৌধুরী

সর্বক্ষেত্রে দলীয় করনের ফলে মেধাবী তরুণরা বঞ্চিত হচ্ছে: কাইয়ুম চৌধুরী
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রতিটি সেক্টরে নগ্নভাবে দলীয়করন করে প্রশাসনিক ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। বিসিএস সহ সরকারী চাকুরীতে মেধাবী প্রার্থীদের পরিবার বা আত্মীয় স্বজনদের সাথে বিএনপি বা বিরোধী মতের নূন্যতম রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে চাকুরী দেয়া হচ্ছে। আর সরকার দলের সমর্থক হলে অযোগ্য ও অথর্ব প্রার্থীদের চাকুরীতে পদায়ন করা হচ্ছে। ফলে প্রশাসনিক কাঠামোতে মেধাবী তরুণরা স্থান পাচ্ছেনা, আর অযোগ্যরা প্রশাসনে বসার কারনে পুরো কাঠামোই অকার্যকর হয়ে পড়েছে। অনেক মেধাবী তরুণ যোগ্যতা থাকার পরও চাকুরী না পাওয়ায় নিজেদের সনদপত্র পুড়িয়ে ফেলছে, এমনকি আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। সর্বক্ষেত্রে দলীয় করনের ফলে মেধাবী তরুণরা বঞ্চিত হচ্ছে। একটি দেশ এই অবস্থায় চলতে পারে না। আমাদের সম্ভাবনাময় মেধাবী তরুণদের রক্ষা করতে হবে। এজন্যই প্রতিটি বিভাগে তারণ্যের সমাবেশ করে দেশের তরুণ সমাজের সমস্যা-সম্ভাবনার কথা জানানো হচ্ছে। দেশকে নিয়ে তাদের ভবনার কথা শুনা হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান তরুণদের প্রতি খুবই আন্তরিক। তিনি দেশের তরুণ সমাজকে সাথে নিয়ে একটি সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণ করতে চান।
মঙ্গলবার বিকেলে আগামী ৯ই জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশের প্রতি একাত্মতা পোষণ করে নগরীর বন্দর, জিন্দাবাজার সহ বিভিন্ন এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। তৎপূর্বে কোর্ট পয়েন্টে সংক্ষিপ্ত সভায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বর্তমান সময়ে ভোটারদের একটি বড় অংশ তরুণ। তারা অনেকেই নতুন ভোটার হয়েছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের এই তরুণ ভেটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেন না। ফ্যাসিবাদীরা তরুণদের ভোটাধিকারও কেড়ে নিয়েছে। এমন পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে হলে সকল শ্রেণী পেশার মানুষের ন্যায় দেশের তরুণ সমাজকেও ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে রাজপথে নামতে হবে। ইতিহাস বলে দেশের তরুণ ও যুব সমাজ যখনই তাদের ন্যায্য দাবী নিয়ে রাস্তায় নেমেছে৷ তখন তারা দাবী পুরণ করেই তবে ঘরে ফিরেছে।
এসময় সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ডিজিটাল বাংলাদেশের শ্লোগান দিয়ে রাষ্ট্রক্ষমতা দখল করে আওয়ামী দেশবাসীর সাথে ডিজিটাল প্রতারণা করেছে। এখন তারা কথিত স্মার্ট বাংলাদেশের শ্লোগান দিয়ে দেশের তরুণ সমাজকে বোকা বানাতে চায়। তরুণরা আজ জেগে উঠেছে। ফ্যাসিস্ট সরকারের পতন অনিবার্য।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এড. আশিক উদ্দিন আশুক, ফখরুল ইসলাম ফারুক, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, তাজরুল ইসলাম তাজুল, মামুনুর রশিদ মামুন, আনোয়ার হোসেন মানিক, এড. আবু তাহের, ওয়াহিদুজ্জামান চৌধুরী সুফি, কোহিনুর আহমদ, এড. সাঈদ আহমদ, এড. আল আসলাম মুমিন, শামীম হেলালী, এড. বদরুল ইসলাম চৌধুরী, এড. মোস্তাক আহমদ, আলী আকবর, আলাউদ্দিন রিপন, জালাল খান, মাহবুব আলম, অর্জুন ঘোষ, মনিরুল ইসলাম তুরন, শাহীন আলম জয়, ডাঃ নাজিম উদ্দিন, আসাদ উদ্দিন, এড. ওবায়দুর রহমান ফাহমী, আলাউদ্দিন আলাই, নাজিম উদ্দিন পান্না, শামসুর রহমান সুজা, বখতিয়ার আহমদ ইমরান, আহমদ সোলায়মান চেয়ারম্যান, সুমেল আহমদ চৌধুরী, রায়হান এইচ খাঁন, আক্তার হোসেন রাজু, হাসান মঈন উদ্দিন আহমদ, ইসলাম উদ্দিন, রেজাউল করিম রায়হান, সুহেল ইবনে রাজা, তোফায়েল আহমেদ, হুসাইন আহমদ, ফয়সাল আহমদ, রিফল আহমেদ, নিজামুল ইসলাম, সুলেমান আহমেদ, আফরোজ আলী, জুয়েল আহমদ, মাহফুজুর রহমান কাওছার, ফয়সাল আহমেদ, নাছিম আহমদ, রাসেল আহমদ, আখতার হোসেন, মিছবাহ উদ্দিন ইমন, এনামুল হক, মাসুম আহমদ শামীম, রায়হান আহমেদ, জুবায়ের আহমদ শিমুল , আজমল হোসেন অপু, মাহি আহমদ, এ এম শোয়েব, আবুল কাশেম প্রমুখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়