editor
প্রকাশিত: 10:21 PM, July 4, 2023
অনলাইন ডেস্ক
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার অভিযানে ১টি ডিআই পিকআপ গাড়ি সহ ৬০ বস্তা ভারতীয় চিনি জব্দ ও ২জন চিনি ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন গোয়াইনঘাট থানার তোয়াকুল এলাকার লাকি গ্রামের মুহিবুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (২৪) ও একই উপজেলার বৌল গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে মুন্তাছির রহমান (২৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার ভোররাত ৪ টার দিকে এয়ারপোর্ট থানার কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ চোরাচালান অভিযান পরিচালনা কালে এয়ারপোর্ট থানার উমদারপাড়া গ্রামের মহাসড়কে পুলিশ চোরাকারবারিদের ধাওয়া করে এ সময় ১টি ডিআই পিকআপ যাহার নং সিলেট মেট্রো নঃ ১১ঃ ১৮১৭, সহ ৬০ বস্তা ভারতীয় চিনি জব্ধ ও ২ জনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এই অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় কালাগুল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল আজিজ বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলা নং-(০৪), তারিখ: ০৪/০৭/২০২৩খ্রিঃ
এ বিষয়ে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) দেবাংশু জানান, পুলিশ কমিশনার মহোদয়ে’র দিক-নিদের্শনায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ১টি ডিআই পিকআপ, ৬০ বস্তা চিনি ও ২ জন অবৈধ চিনি ব্যবসায়ীকে আটক করা হয়। তিনি জানান, চুরি, চোরাই মালামাল উদ্ধার, চোরাচালান রোধ, চোরাচালান ব্যবসার সাথে জড়িত অপরাধীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়