editor
প্রকাশিত: 12:05 AM, November 7, 2020
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতক পৌরশহরের মন্ডলীভোগ মহল্লার হাসপাতালের পাশে সিরাজুল ইসলামের তিন কক্ষের ঝরাজীর্ণ একটি ঘরে সরেজমিন গিয়ে দেখা যায় দুটি ছোট খাচা ফ্যান ও ৪টি বৈদ্যুতিক বাতি রয়েছে। এ কুড়ে ঘরটির স্বত্বাধিকারী সিরাজুল ইসলামের ছোট ভাই জিয়াউর রহমান। জিয়াউর রহমানের নামে বৈদ্যুতিক বৈধ মিটার রয়েছে। অথচ গত ১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধায় বিদ্যুৎ অফিসের লোকজন গিয়ে অবৈধ সংযোগ বলে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। জিয়াউর রহমানের নামীয় প্রিপেইড মিটার নং ০১০২১০৭৫৬৪৯১ গ্রাহক নং ৪০১০৬০০২০১০২১০০০৪১৩২। বিদ্যুৎ অফিসের লোকজন সংযোগ বিচ্ছিন্ন কালে সিরাজুল ইসলামের কাছে ২০হাজার টাকা ঘুষ দাবী করে, দাবীকৃত টাকা না দিলে মামলা দিয়ে হয়রানীর ভয় দেখিয়ে যায়। কিছূ দিন পর সিরাজুল ইসলামের নামে অবৈধ বিদ্যুৎ সংযোগের মাধ্যমে ৪টি বাসায় ১৫টি ফ্যান, ১২টি বাতি, ২টি ফ্রিজ ও ২টি টেলিভিশন ব্যবহার করে ১,৫৮,৩২৬.২৩ পয়সা বিদ্যুৎ বিল দেখিয়ে উপ সহকারী প্রকৌশলী ছাতক বিদ্যুৎ বিতরন ও বিক্রয় ফজলে হাসান রাব্বি বাদী হয়ে জেলা ও দায়রা জজ বিদ্যুৎ আদালত সিলেটে একটি সাজানো মামলা দায়ের করেন। এ মামলায় বিদ্যুৎ সংযোগের স্থান দেখানো হয়েছে শহর হতে প্রায় ৫ কিলোমিটার দুরে কালারুকা বাজারের পাশে। অথচ সংযোগটি রয়েছে পৌরশহরের মন্ডলীভোগ মহল্লার হাসপাতালের পাশে। এভাবে বিদ্যুৎ অফিসের অসাধূ কর্মকর্তা কর্মচারীরা দীর্ঘ দিন ধরে গ্রাহকদের হয়রানী করে যাচেছ। এবিষয়ে সিরাজুল ইসলাম বাদী হয়ে দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান বরাবরে বিদ্যুৎ অফিসের ৬জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বসত ঘর ও সংযোগটির মালিক জিয়াউর রহমান জানান বিদ্যুৎ অফিসের লোকজন এভাবে ভুতুড়ে বিল দিয়ে এলাকার নানা হত দরিদ্র ও আমাদের বিরুদ্ধে সাজানো মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। এক বছর আগে সংযোগ নেওয়া এ টিনের ঘরটি বিগত বন্যায় পানির নিচে প্রায় ৩মাস তলিয়ে থাকলেও আমার বিরুদ্ধে অবৈধ সংযোগের মামলা দেয় বিদ্যুৎ অফিসের লোকজন। এব্যাপারে নির্বাহী প্রকৌশলী ছাতক বিদ্যুৎ বিতরন ও বিক্রয় কেন্দ্রের আব্দুল্লাহ আল মামুন সরকারের সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে