editor
প্রকাশিত: 10:43 PM, July 4, 2023
মো আজাদ মিয়া, দক্ষিন সুরমা
সিলেট-সুলতানপুর সড়কে শৃঙ্খলা আনয়ন, সড়ক দুর্ঘটনা রোধ ও নিরাপদ সড়কের দাবিতে দক্ষিণ সুরমার জালালপুর উন্নয়ন সংস্থার উদ্যোগে মানববন্ধন অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জালালপুর বাজারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সংস্থার সহসভাপতি মো. মুজাহিদ।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দিনদিন সিলেট-সুলতানপুর সড়ক যাথায়াতের জন্য ঝুকিপূর্ণ হয়ে উঠেছে। এই সড়কে কিছু দিন পরপর আমরা আমাদের আপনজনদের হারাচ্ছি। ফিটনেসবিহীণ সিএনজি অটোরিক্সা আর অদক্ষ চালকের বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারনে ঘণঘণ এ সড়কে দুর্ঘটনা ঘটছে। সড়ক নিরাপত্তা আইণ থাকলেও সেটি কার্যকর না হওয়ায় সড়ক আমাদের জন্য নিরাপদ হচ্ছেনা বলে মন্তব্য করেন বক্তারা। যত দ্রুত সম্ভব সিলেট-সুলতানপুর সড়কের বিভিন্ন স্থানে ডিভাইডার নির্মাণেরও দাবি জানান এলাকাবাসী। সটিক সময়ে উপযুক্ত একটি সিদ্ধান্ত নিয়ে মানববন্দন করার জন্য জালালপুর উন্নয়ন সংস্থাকে ধন্যবাদ জানান সকলেই।
জালালপুর উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক আনিসুর রহমান অপু ও দপ্তর সম্পাদক উজ্জল আহমদ নাহিদের যৌথ উপস্থাপনায় এসময় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলার ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, সাবেক চেয়ারম্যান মাওলানা সুলাইমান হোসেন, অধ্যক্ষ জিল্লুর রহমান শুয়েব, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখলাকুল আম্বিয়া বাতিন, জালালপুর বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আব্দুল বাছিত বাচ্চু, সাংবাদিক খালেদ আহমদ, ইউপি সদস্য ফজির আলী, আব্দুল করিম তফই, শাহ জয়নাল, আব্দুল কাদির মুহিন, বাহার উদ্দিন কুটন, কামাল আহমদ কিরণ, নাজির হোসেন, লোকমান আলী, সালমান আলী সৌরভ, আব্দুল আহাদ প্রমুখ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জালালপুর উন্নয়ন সংস্থার প্রচার সম্পাদক হাসান আহমদ এবং কোরআন তেলাওয়াত করেন সাইদুল আলম। মানববন্ধনে জালালপুর উন্নয়ন সংস্থার সকল সদস্যবৃন্দ, স্কাউট সদস্যসহ এলাকার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন