editor

প্রকাশিত: 10:56 PM, July 4, 2023

মানুষ ভোট চোর ভোট ডাকাত কাউকেই চায় না: সংসদে মোকাব্বির খান

মানুষ ভোট চোর ভোট ডাকাত কাউকেই চায় না: সংসদে মোকাব্বির খান

অনলাইন ডেস্ক
গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ ভোট চোর হলে বিএনপি ভোট ডাকাত। তার এ কথার অর্থ দাঁড়ায় আওয়ামী লীগ ভোট চোর। অপ্রিয় সত্যিটা স্বীকার করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। তবে বাস্তবতা হচ্ছে, দেশের মানুষ ভোট চোর, ভোট ডাকাত- কাউকেই আর ক্ষমতায় দেখতে চায় না।

মঙ্গলবার জাতীয় সংসদে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) সংশোধনী বিল-২০২৩ পাসের জন্য সংসদে উপস্থাপন করা হলে এর ওপর আনা সংশোধনী প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে মোকাব্বির খান এ কথা বলেন।

মোকাব্বির খান বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আরপিও সংশোধনের বিলটি আনা হয়েছে। নির্বাচন ব্যবস্থা পরিচ্ছন্ন ও গ্রহণযোগ্য করার জন্য বিলটি আনা হয়েছে। আপাতদৃষ্টিতে বিলটির উদ্দেশ্য হয়তো মহৎ, কিন্তু বাস্তবতা ভিন্ন। আমাদের দেশে আইন হয় ব্যক্তি, গোষ্ঠী এবং ক্ষমতাসীন দলের স্বার্থে। প্রত্যেকটা জাতীয় নির্বাচনের আগে ক্ষমতাসীনরা আরপিওর কিছু কিছু ধারা সংশোধন করে। নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করার জন্য আরপিও সংশোধনের প্রয়োজন নেই। প্রয়োজন হলো নির্বাচন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে কার্যকর পদক্ষেপ নেওয়া।

এই সংসদ সদস্য বলেন, মানুষের প্রত্যাশা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন। বর্তমান সরকারের সময় নির্বাচন ব্যবস্থাকে এমনভাবে ধ্বংস করা হয়েছে যে, মানুষ আজ নির্বাচন বিমুখ হয়ে পড়েছে, মানুষ আজ ভোট কেন্দ্রে যেতে চায় না। এ পরিস্থিতির জন্য যারা আজ সরকার উৎখাতের আন্দোলন করছে, তারা কম দায়ী না। তাদের সময়ও তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য ১ কোটি ৩৯ লাখ ভুয়া ভোটারের তালিকা করেছিল যা সুপ্রিমকোর্ট কর্তৃক বাতিল হয়েছিল। ফল হিসেবে একপর্যায়ে ওয়ান ইলেভেনের সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, যারা ক্ষমতায় আছেন, তারা ক্ষমতা ধরে রাখতে চান, আর যারা ক্ষমতা থেকে একবার বিতাড়িত হয়েছেন, তারা ক্ষমতাসীনদের উৎখাত করে ক্ষমতায় আসতে চান। সংবিধানে বলা আছে- জনগণ ক্ষমতার মালিক, জনগণকে কিভাবে ক্ষমতার মালিকে পরিণত করা হবে, জনগণের অধিকার কিভাবে প্রতিষ্ঠিত হবে, জনগণ কিভাবে নির্ভয়ে-নির্বিঘ্নে ভোটের অধিকারের নিশ্চয়তা পাবে, ভোট দিতে পারবে, এ বিষয়ে কোনো সরকারই কার্যকর পদক্ষেপ নেয় না। বাংলাদেশের মানুষ তার ভোটের অধিকার ফিরে পেতে চায়; অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চায় এবং দলীয় প্রশাসন, দলীয়করণ এগুলো থেকে অব্যাহতি চায়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন