editor
প্রকাশিত: 12:36 AM, November 7, 2020
ছাতক প্রতিনিধি
সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে চলন্ত নৌযানে অবৈধ চাঁদা আদায় সম্প্রতি কিছু দিনের জন্য বন্ধ থাকলেও গত কিছু দিন ধরে আবারও চাঁদাবাজরা সক্রিয় হয়ে উঠেছে। ফলে পাথর ব্যবসায়ী ও নৌযান শ্রমিকরা রয়েছেন আতংকে ও উৎকন্ঠায়। এচক্রটি চাঁদা আদায় ছাড়াও নানা সময় শ্রমিকদের মারধর করে লুটপাট করে নৌকায় থাকা মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। তীরে ভিড়ানো নৌকা ও নদীতে থাকা নৌকা হতে নানা সময় চুরি ডাকাতি লেগেই আছে। নদীতে নৌ পুলিশের সামনেই চলছে এসব চুরি ডাকাতির ঘটনা। পাথর ব্যবসায়ী ও নৌ শ্রমিকদের ধারনা এসব চাঁদাবাজী ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তাপস চৌধুরী ও পুলিশ প্রশাসনের যোগসাজসেই হচ্ছে। পুলিশ আসল চাঁদাবাজদের ধরা ছোয়ার বাহিরে রেখে শুধু লোক দেখানোর জন্য ২-৪জন নৌ শ্রমিকদের গ্রেফতার করে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী সুত্রে জানা যায়, চরেরবন্দ মহল্লার আকিল আলীর ছেলে মোহন একই মহল্লার জাকির, কেম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল গ্রামের সামছুল হক সহ সংঘবদ্ধ চাঁদাবাজ চক্র নদীতে চাঁদাবাজী করলেও পুলিশ এদের গ্রেফতার করছেনা। চাঁদাবাজরা বাংলাদেশ নদীবন্দ এসোসিয়েশন ঢাকা বাংলাদেশ, খনিজ সম্পদ আমদানী রপ্তানী, চলতি নদীর ইঞ্জিন চালিত আহরিত নৌকা/বলগেট/জাহাজ হতে টোল আদায়ের ভূয়া অবৈধ রশিদ দিয়ে প্রতি নৌকা হতে প্রায় ৩-৪ হাজার টাকা করে আদায় করে থাকে। ছাতক পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর তাপস চৌধুরীর বাহিনী বেপরোয়া চাঁদাবাজি শুরু করেছে পাথর ব্যবসায়ী ও নৌযান শ্রমিকদের ওপর।
এ ব্যাপারে ছাতক থানার ওসি শেখ নাজিম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান নদী পথে চাঁদাবাজী বন্ধ রয়েছে। আমাদের পুলিশের লোকজন টহলে রয়েছে। এরপরও আমি খোজ নিয়ে বিষয়টি দেখছি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাজ্য শাখার অধীনস্থ রচডেল শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর
সিলেট জেলা সড়ক পরিবহন বাস মিনিবাস মালিক সমিতির ৫২ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন মালিক
জাহানারা হক ফাউন্ডেশনের উদ্যোগে প্রথমবারের মতো ‘জাহানারা হক মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬’ আগামী ২৭শে নভেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত হবে। ঐদিন সকাল ১০টায় সিলেট
সিলেট নগরীর একটি আবাসিক হোটেলে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির বলেছেন, বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মানুষের অধিকার আদায়ের বলিষ্ঠ কন্ঠস্বর হচ্ছে দৈনিক সিলেটের সংবাদ।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে