editor

প্রকাশিত: 12:24 AM, July 5, 2023

তারুণ্যের সমাবেশ সফলে বিশ্বনাথে প্রস্তুতি

তারুণ্যের সমাবেশ সফলে বিশ্বনাথে প্রস্তুতি

বিশ্বনাথ প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, আগামী ৯ জুলাই পূণ্যভূমি সিলেটে যে বিভাগীয় তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে, সেটা হবে দেশের সাড়ে ৪ কোটি ভোটারাধিকার বঞ্চিত তরুণদের সমাবেশ। সেই সমাবেশ হবে দেশের গণতন্ত্র উদ্ধারের সমাবেশ, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার সমাবেশ। আর সেই তারুণ্যের সমাবেশ হতে পারে এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সর্বশেষ তারুণ্যের সমাবেশ। ইতিহাসে অংশ নেয়ার সময় এসেছে আপনাদের। এখনই সময় ইতিহাসের অংশ হওয়ার। আর সবাইকে মনে রাখতে হবে দেশের সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে আমাদের অগ্রজ এম. ইলিয়াস আলী গুমের শিকার হয়েছেন। আমরা এম. ইলিয়াস আলীকে কথা দিতে চাই, আপনার রেখে যাওয়া অসমাপ্ত যুদ্ধ ছাত্রদল পূরণ করবে।

তিনি মঙ্গলবার (৪ জুলাই) বিকেলে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার নতুন বাজারে একটি কমিউনিটি সেন্টারে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে জেলা ছাত্রদলের সাংগঠনিক টিমের উপস্থিতিতে ‘উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল’ উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

পৌর ছাত্রদলের আহবায়ক ফখরুল ইসলাম রেজার সভাপতিত্বে এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফাহিম আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব জাকির হোসেন ইমন ও বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রাসেল আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মারজুক আহমদ, সহ সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, মেহেদী হাসান, সারোয়ার হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন দিনার, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এ্যাষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, যুগ্ম সম্পাদক মো. আবদুল্লাহ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম অপু, সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক রাসেল আহমদ, আকতার আহমদ, কয়েছ আহমদ সবুজ, আবদুল কাইয়ুম, মামুন আহমদ, শাহ টিপু। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক মেহেদী হাসান মামুন। এসময় অনুষ্ঠানে ছাত্রদলের বিভিন্নস্থরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়