editor

প্রকাশিত: 12:12 PM, July 5, 2023

ব্যয়বহুল হোটেলে জনপ্রতিনিধিরা: আরিফের পথেই হাঁটলেন নতুন মেয়র: প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচ নীতি উপেক্ষিত

ব্যয়বহুল হোটেলে জনপ্রতিনিধিরা: আরিফের পথেই হাঁটলেন নতুন মেয়র: প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচ নীতি উপেক্ষিত

স্টাফ রিপোর্টার

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান নয়, বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর দেখানো পথে হাঁটলেন নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী।

শপথ গ্রহণের জন্য জনপ্রতিনিধিরা সিটি করপোরেশনের খরচে রাজধানীর ব্যয়বহুল হোটেলে থেকেছেন। ৫৬ জন কাউন্সিলরের সঙ্গে সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান প্রকৌশলীসহ তিন কর্মকর্তা থাকেন পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা সোমবার শপথ নিয়েছেন। তবে শনিবার তারা হোটেলে উঠেন। নবনির্বাচিত জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের প্রতিষ্ঠানের খরচে শপথ অনুষ্ঠানে যোগদান প্রধানমন্ত্রীর ব্যয় সংকোচ নীতির পরিপন্থি বলে মনে করছেন অনেকেই।

শপথ নেওয়া একাধিক কাউন্সিলর জানান, মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সময় নিজস্ব খরচে সবাই ঢাকায় গিয়ে শপথ নিয়েছেন। তবে মেয়র আরিফুল হক চৌধুরীর সময় সিসিকের খরচে ঢাকায় যাওয়া ও হোটেলে থাকার ব্যবস্থা করা হয়। এবারও সিসিকের খরচে ঢাকায় হোটেলে প্রতিনিধিদের থাকার ব্যবস্থা করা হয়। তাদের জন্য নেওয়া হয় ৫৯টি রুম। ৫০ ভাগ ছাড়ে প্রতি রুমের ভাড়া ছিল ৭ হাজার ৭০০ টাকা। দুই রাতে সিসিকের ভাড়া দিতে হয়েছে ৯ লাখ ৮ হাজার ৬০০ টাকা। জনপ্রতি ১০ হাজার টাকা আপ্যায়নসহ আনুষঙ্গিক খরচ বরাদ্দ থাকলেও ৩২ জন কাউন্সিলর এ খরচ নিয়েছেন। আপ্যায়ন ও আনুষঙ্গিক ব্যয় ৩ লাখ ২০ হাজার টাকা। মোট ১২ লাখ ২৮ হাজার ৬০০ টাকার খরচ হয়েছে সিসিকের। তবে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী এবং তার সঙ্গে থাকা কয়েকজনের সব খরচ ব্যক্তিগতভাবে বহন করেছেন বলে জানান সিসিকের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।

এ বিষয়ে নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানান, ২০১৮ সালেও সিলেট সিটি করপোরেশনের বিবিধ খাতে ব্যয় হিসাবে চলে এসেছে, এবারও হয়েছে। তবে আমি এবং আমার সঙ্গে থাকা নেতাকর্মী ও স্বজনদের হোটেল কক্ষ থেকে শুরু করে সব ব্যয় আমি ব্যক্তিগতভাবে বহন করেছি। সিসিক থেকে একটি পয়সাও আমার নিজের জন্য খরচ করতে দিইনি।

সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বদরুল হক জানান, সিসিকের নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে যাতায়াত ব্যয় সিসিক বহন করবে আইনে এমনটা না নেই। সিটি করপোরেশনের নিজস্ব এখতিয়ার থেকে বিবিধ খরচ হিসাবে ২০১৮ সাল থেকে ব্যয় হয়ে আসছে।

প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান জানান, ২০১৮ সালের মেয়র কাউন্সিলরদের শপথ অনুষ্ঠানে ব্যয় ছিল এক দিনে ৬ লাখ টাকা। এবার দুই দিনে প্রায় ১২ লাখ টাকা খরচ হয়েছে। আগেরবারের মতো এবারও সিসিকের বিবিধ খরচ হিসাবে তা মেটানো হবে। এসব বিষয়ে বর্তমান মেয়র আরিফুল হক চৌধুরীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

উল্লেখ্য, গত সোমবার সিলেটসহ পাঁচ সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র-কাউন্সিলররা ঢাকায় শপথ নেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে মেয়রদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

সূত্র: যুগান্তর

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন