editor
প্রকাশিত: 12:19 PM, July 5, 2023
অনলাইন ডেস্ক
জলবায়ু পরিবর্তনের প্রভাব দিন দিন স্পষ্ট হয়ে উঠছে। এবার ইতিহাসের সবথেকে উষ্ণতম দিনের রেকর্ডও ভেঙ্গে গেলো। গত সোমবার পৃথিবীর উপরিভাগের গড় তাপমাত্রা ছিল ১৭.০১ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ইতিহাসে কখনও এত তাপমাত্রা রেকর্ড করা হয়নি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল প্রেডিকশনের বরাত দিয়ে এ খবর দিয়েছে আরটি।
খবরে বলা হয়, বিশ্বজুড়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের কারণে গত ৩রা জুলাই পৃথিবীর সকল অঞ্চলের গড় তাপমাত্রা ১৭ ডিগ্রি ছাড়িয়ে যায়। তাপমাত্রার যান্ত্রিক রেকর্ড রাখা শুরু হয় ঊনবিংশ শতাব্দীর শেষ দিকে। মার্কিন গবেষকরা বলছেন, তখন থেকে আর কখনও বৈশ্বিক গড় তাপমাত্রা এত উপরে ওঠেনি। এর আগের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ডটি ছিল ২০১৬ সালের আগস্ট মাসে। সেটি ছিল ১৬.৯২ ডিগ্রি সেলসিয়াস।
বহুদিন ধরেই বিজ্ঞানীরা বলে আসছিলেন যে, এল নিনো নামে পরিচিত আবহাওয়াজনিত পরিস্থিতি এবং মানুষের কর্মকাণ্ডে পরিবেশে বাড়তে থাকা কার্বন ডাই অক্সাইড গ্যাস মিলে উত্তপ্ত হয়ে উঠছে পৃথিবী। জলবায়ু বিজ্ঞানী ফ্রেডরিক অটো বলেন, এটি এমন একটি মাইলফলক যা উৎযাপনের সুযোগ নেই।
এটি মানুষ ও প্রকৃতির জন্য মৃত্যুদণ্ড ঘোষণার সমান।
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় বেশ কয়েকটি অঙ্গরাজ্যে সাম্প্রতিক দিনগুলিতে প্রচণ্ড দাবদাহ দেখা যাচ্ছে। টেক্সাসে গত জুন মাসে ৫১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এছাড়া ওকলাহোমা, আরকানসাস, মিসৌরি এবং লুইসিয়ানাতেও একই রকম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিদ্বন্দ্বী হলেও জলবায়ু পরিবর্তন নিস্তার দেনি চীনকেও। সেখানেও বহু দিন ধরে তাপপ্রবাহ চলছে। রাজধানী বেইজিং-এ প্রায় দশ দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রয়েছে। উত্তর আফ্রিকার কিছু অঞ্চলেও তাপমাত্রা ৫০ ডিগ্রির আশেপাশে বিরাজ করছে। এমনকি অ্যান্টার্কটিকা, যেখানে বর্তমানে তার শীতকাল চলছে সেখানেও গড় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি অ্যান্টার্কটিকাতেও ৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা, সিসিকের ২৩নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক, যানবাহন নিয়ন্ত্রণ সমন্বয় পরিষদের সাবেক
সরকারি মদন মোহন কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী সুখেন্দু বিকাশ দাস (৯৬) পরলোকগমন করেছেন। সিলেট নগরীর মির্জাজাঙ্গাল
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের ঝুঁকি সম্পর্কে ধারণা প্রদান এবং সঠিক বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণে উদ্বুদ্ধ করতে সিলেটে পূবালী ব্যাংক সিকিউরিটিজ
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউপির বেতাউকা নিবাসী বিশিষ্ট সমাজকর্মী বেতাউকা জামে মসজিদের মুতাওয়াল্লি মোঃ আছাব মিয়া চৌধুরী (৬৮) গত ১১
বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিঃ নং-বি-১৭২৪) কেন্দ্রীয় কমিটির ‘স্বাস্থ্য ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক’ মনোনীত হয়েছেন মো. ফয়সাল আহমদ টিপু।
সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পিতা আব্দুর নুর ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না
সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও ২৩নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক হাজী ফারুক আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন
জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেডে অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বেচ্ছাচারিতার একাধিক অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক (পরিকল্পনা) লিটন