editor
প্রকাশিত: 1:30 PM, July 5, 2023
ডিএসএস ডেস্ক :: নেতিবাচক সংবাদের মনোভাব থেকে বের হয়ে আসতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) স্পেশালাইজড হসপিটালের ইনডোর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বুধবার সকালে ভার্চুয়ালি যোগ দিয়ে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘আমাদের নেগেটিভ নিউজের মনোভাব থেকে বেরিয়ে আসতে হবে। পজেটিভ নিউজও নিউজ। একটি গোষ্ঠী মনে করে নেগেটিভ নিউজই নিউজ। এই মানসিকতা বিকৃত।’
অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হওয়ার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রীর। তবে অসুস্থতাজনিত কারণে তিনি আসতে পারেননি বলে নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জোষ্ঠ্য তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম। পরে জানানো হয়, মন্ত্রী যোগ দেবেন ভার্চুয়ালি।
স্পেশালাইজড এই হাসপাতাল নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এবং দেশবাসী আশা করেন এখানে সর্বোচ্চ উন্নত সেবা পাবে মানুষ। আমাদের প্রায় দুই হাজার লোক লাগবে। মাননীয় প্রধানমন্ত্রী জিজ্ঞেস করেন, হাসপাতালের কার্যক্রম কেমন চলছে।
‘করোনার কারণে আমাদের যন্ত্রপাতি আসতে দেরি হয়েছে। তাই ইনডোর সেবা শুরু হয়নি। এখন যন্ত্রপাতি আসছে।’ অনুষ্ঠানে মন্ত্রীকে সাংবাদিকদের প্রশ্ন করার সুযোগ দেয়ার কথা থাকলেও সেই সুযোগ দেয়া হয়নি।
গত ২৯ জুন নিউজবাংলায় এ হাসপাতালের কার্যক্রম নিয়ে ‘বঙ্গবন্ধু স্পেশালাইজড হসপিটাল/ প্রধানমন্ত্রী উদ্বোধনের পরও সেবা নেই’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ হয়।
ওই প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিএসএমএমইউ স্পেশালাইজড হসপিটাল। এরপর এখানে লোকবল নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু ওই পর্যন্তই। চালু হয়নি বিশেষ চিকিৎসা সেবা কার্যক্রম।
এস এ
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে