editor

প্রকাশিত: 6:53 PM, July 5, 2023

তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করুন : নাসিম হোসাইন

তরুণ প্রজন্মের ভোটাধিকার প্রতিষ্ঠায় সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করুন : নাসিম হোসাইন

সিলেট মহানগর বিএনপির লিফলেট বিতরণ ও গণসংযোগ

সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী শাসনে রাষ্ট্র ও সমাজের অনেক ক্ষতি হয়েছে। এরমধ্যে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে তরুণ প্রজন্ম, আমাদের ছাত্র ও যুবসমাজ। সর্বক্ষেত্রে দলীয়করণের ফলে মেধা ও যোগ্যতা থাকা স্বত্ত্বেও দেশের তরুণ প্রজন্মের একটা বিরাট অংশ আজ চাকুরী থেকে বঞ্চিত। গত ১৫ বছরে দেশে গড়া উঠা ছাত্র ও যুব সমাজ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। কারণ দেশে দিনের বদলে ভোট রাতে হয়। আর বিনাভোটে এমপি নির্বাচিত হওয়া যায়। বঞ্চিত তরুণ প্রজন্মকে তাদের অধিকার ফিরিয়ে দিতেই আগামী ৯ জুলাই সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে হবে।
তিনি বুধবার নগরীর দরগাগেইট এলাকায় আগামী ৯ জুলাইয়ের বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে উপরোক্ত কথা বলেন। এসময় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নেতৃত্বে নগরীর আম্বরখানা, দরগাগেইট, ও চৌহাট্টা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় মহানগর বিএনপি নেতৃবৃন্দ ছাড়াও মহানগর আওতাধীন বিভিন্ন ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেন, দেশ জাতির চরম ক্রান্তিলগ্নে অধিকার বঞ্চিত ছাত্র ও যুবসমাজকে তাদের ফিরিয়ে দিতে বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে সর্বত্র প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্মের মাঝে সমাবেশ নিয়ে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, সৈয়দ মঈনুদ্দিন সোহেল, মহানগর আহ্বায়ক কমিটির সাবেক সদস্য মাহবুব কাদির শাহী, হুমায়ুন আহমদ মাসুক, মোর্শেদ আহমদ মুকুল, আফজাল উদ্দিন, আবুল কালাম, আমির হোসেন, মহানগর বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু, নুরুল মুবিন খোকন, মুফতি নেহাল উদ্দিন, লল্লিক আহমদ চৌধুরী শেখ মো: ইলিয়াস আলী, ওয়ার্ড সভাপতিদের মধ্য থেকে সাদিকুর রহমান সাদিক, মির্জা বেলায়েত হোসেন লিটন, তারেক আহমদ খান, আক্তার রশিদ চৌধুরী, নাদির খান, নাজিম উদ্দিন, রহিম মল্লিক, মুফতি রায়হান উদ্দিন মুন্না, মঞ্জুরুল আহমদ মঞ্জু, ২৫নং ওয়ার্ড বিএনপির সাবেক আহ্বায়ক রেজাউর রহমান রুজন, ওয়ার্ড সাধারণ সম্পাদকদের মধ্যে থেকে আব্দুস সবুর রাসেল, আব্দুল মালিক সেকু, সুচিত্র চৌধুরী বাবলু, সৈয়দ রহিম আলী রাসু, কামরুজ্জামান দীপু, আলমগীর হোসেন, আবু সাঈদ মো; তায়েফ, ফজলুল হক ফজলু, শফিক নুর, জমজম বাদশা, উজ্জল রঞ্জন চন্দ, দেলোয়ার হোসেন রানা, নজির হোসেন, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম জীবন, জাসাসের সদস্য সচিব রাসেল আহমদ রানা, সাংগঠনিক সম্পাদকদের মধ্য থেকে মতিউর রহমান শিমুল, আব্দুল মোমিন, ওয়ার্ড বিএনপি নেতা শুয়েব আহমদ, সিরাজ আহমদ, জামাল আহমদ, শাহীন আহমদ ও ফয়সল আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়