editor

প্রকাশিত: 9:10 PM, July 5, 2023

তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেটের যুব সমাজ প্রস্তুত রয়েছে : শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক

তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেটের যুব সমাজ প্রস্তুত রয়েছে : শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক

দক্ষিণ সুরমায় মহানগর যুবদলের লিফলেট বিতরণ

সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ ঘিরে সিলেটজুড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে। আওয়ামী ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে দেশের আপমর জনতা গর্জে উঠেছে। তরুণ সমাজকে ভোটাধিকার থেকে বঞ্চিত করে আওয়ামীলীগ দেশে একদলীয় বাকশাল কায়েম করেছে। তরুণ প্রজন্মের নবীণ ভোটারের ভোটাধিকার প্রতিষ্ঠায় ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেটের যুব সমাজ প্রস্তুত রয়েছে।

তিনি বুধবার (৫ জুলাই) বিকেলে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে নগরীর দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে ৯ জুলাইয়ের দেশ বাঁচাতে সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে লিফলেট বিতরণ ও প্রচার মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। এসময় মহানগর যুবদল সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেনের নেতৃত্বে বৃহত্তর কদমতলী, মুক্তিযোদ্ধা চত্ত্বর, হুমায়ুন রশিদ চত্ত্বরসহ বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণকালে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন বলেন, দেশ বাঁচাতে ৯ জুলাইয়ের সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ ইতিহাস সৃষ্টি করবে। সমাবেশ সফলে সিলেটবাসী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় তারুণ্যের সমাবেশ জনসমূদ্রে পরিনত হবে।

লিফলেট বিতরণকালে উপস্থিত ছিলেন, সাবেক আহবায়ক কমিটির নেতৃবৃন্দের মধ্যে থেকে তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, এম এ মতিন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, রায়হান আহমদ, উসমান গনি, এনামুল হক চৌধুরী শামীম, ইসহাক আহমদ, ওয়ার্ড নেতৃবৃন্দের মধ্যে থেকে ২৬নং ওয়ার্ড যুবদলের আহবায়ক বাবলু হোসেন হৃদয়, ২৫নং ওয়ার্ড যুবদলের আহবায়ক মেহরাজ হোসেন রাজু, সিনিয়র যুগ্ম আহবায়ক মজনু মিয়া, ২৬নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক লায়েক আহমদ, মেহেদী হাসান সাজাই, ফরহাদ আহমদ, শওকত আহমদ ও শামীম আহমদ প্রমূখ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়