editor
প্রকাশিত: 9:17 PM, July 5, 2023
জগন্নাথপুর প্রতিনিধি
আগামী রবিবার সিলেট বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ‘দেশ বাঁচাও’ তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুরে লিফলেট বিতরণ, পথসভা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার বিকালে জগন্নাথপুর বাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জগন্মাথপুর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে আগামী ‘দেশ বাঁচাও’ তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে লিফলেট বিতরণ যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
শুরুতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টনকে জগন্নাথপুর উপজেলা যুবদল ও পৌর যুবদল মোটর শোভাযাত্রা করে মিছিল সহকারে জগন্নাথপুরে বরণ করে নেয়। পরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের পক্ষ থেকে শফিকুল ইসাম মিল্টনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান উপজেলা ও পৌর যুবদলের নেত্রীবৃন্দ।
জগন্নাথপুর বাজারে লিফলেট বিতরণ শেষে জগন্নাথপুর পৌর পয়েন্টে জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিম সভাপতিত্বে জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমেদের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন-যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা আবু হুরায়রা সাদ মাষ্টার, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান সরকার, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ।
বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন আহমেদ, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ আমিন,সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জগন্নাথপু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম এ মুকিত, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির, জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল সোবহান, জগন্নাথপুর পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মিটু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সামসুল হক, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মিয়া মোহাম্মদ ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সৈয়দ ইসহাক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জহিরুল ইসলাম লেবু, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক সাদেক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রাসেল বক্স,উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক রুহুল আমিন খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক নিক্সন খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মোহাম্মদ আলী, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জাকির হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক বেলাল মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক হেলাল মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক তারেক মিয়া, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আকমল হোসেন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হোসেন রাব্বি, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক জাহেদ আহমদ, জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হাজী হারুনুর রশিদ হারুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক জয়নুর মিয়া, জগন্নাথপুর রৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশিদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর পৌর ছাত্রদলের আহবায়ক ইমন আহমদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব মোবারক হোসেন তুহিন, জগন্নাথপুর কলেজ ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন বলেন, “বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব, গনতন্ত্র, মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার লক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেষে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ডাকে বিভাগীয় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ অনুষ্টিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আগামী ৯ জুলাই আপনাদের সিলেট বিভাগীয় দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ। আমরা কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে আপনাদের কে দাওয়াত করে গেলাম দলমত নির্বিশেষে দেশ বাঁচাতে, স্বাধীনতা সার্বভৌমত্ব, গনতন্ত্র, জনগনের ভোটাধিকার ফিরিয়া আনার আন্দোলনে শরিক থাকার আহবান জানাচ্ছি।”
তিনি বলেন, “এই স্বৈরাচারী, নিশি রাতের সরকারের হাতে অবৈধ্য ভাবে বন্দী বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে হবে। তাই তরুনদের ভুমিকা বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা জনগনকে সাথে নিয়ে রাজপথে থেকে এই জালিম সরকারে পতন ঘটাতে হবে।
পথসভা শেষে জগন্নাথপুর উপজেলা বিএনপির কার্যালয়ে ৯ জুলাই সিলেট বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের দেশ বাঁচাও তারুণ্যের সমাবেশ সফল করার লক্ষে জগন্নাথপুর উপজেলা যুবদল, জগন্নাথপুর পৌর যুবদল, জগন্নাথপুর উপজেলা যুবদলের আওতাধীন ৮ টি ইউনিয়ন যুবদল, জগন্নাথপুর পৌর যুবদলের আওতাধীন ৯টি ওয়ার্ডে যুবদলের নেতাকর্মীকে নিয়ে মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক ও সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়ার পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- যুবদল,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) মাহবুবুর রহমান সরকার, সুনামগঞ্জ জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর মোঃ শওকত, সুনামগঞ্জ জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ কয়েছ, সুনামগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিনুর রশিদ আমিন, সুনামগঞ্জ জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সুনামগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, জগন্নাথপুর পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক শামিম আহমদ সহ আরও অনেকে।
মতবিনিময় সভায় সিন্ধান্ত গৃহিত হয় ৯ জুলাই ২০২৩ ইং সিলেট বিভাগীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের দেশ বাঁচাও তারুণ্যের সমাবেশ সফল করতে জগন্নাথপুর উপজেলা যুবদল ও পৌর যুবদল স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহন করবে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়