editor

প্রকাশিত: 11:14 AM, July 6, 2023

৯ জুলাইয়ের সমাবেশ সফল করতে ৩ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচারণা

৯ জুলাইয়ের সমাবেশ সফল করতে ৩ উপজেলায় স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রচারণা

দেশ বাঁচতে ৯ জুলাই সিলেটে তারুণ্যের সমাবেশ সফল করতে সিলেটের ৩ উপজেলায় আজ পথসভা, লিফলেট বিতরণ ও গনসংযোগ করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় ও সিলেট জেলা নেতৃবৃন্দ।

বেলা ৩ টায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে পথসভায় সভাপতিত্ব করেন দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মালিক মল্লিক।সভা পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুল আমিন।

বাদ আসর বিশ্বনাথ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ করা হয় নাজিরবাজারে৷ পথসভায় সভাপতিত্ব করেন বিশ্বনাথ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাওসার খান। সভা পরিচালনা করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমদ দুলাল মিয়া।

বাদ মাগরিব দয়ামীর বাজারে ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়। সভায় সভাপতিত্ব করেন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী। সভা পরিচালনা করেন ওসমানী নগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদুর রহমান মাসুদ।

পৃথক ৩ টি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাসেল মাহমুদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির, শাহ আলম রনি মৃধা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী নগর উপজেলা বিএনপির সভাপতি তাজ মোঃ ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আহসান মাহবুব, সৈয়দ সরোয়ার রেজা, টিটন মল্লিক, রায়হানুল হক, আহবায়ক কমিটির সদস্য হাসান হাফিজুর রহমান টিপু, আব্দুল আমিন, সাইফুল আলম কোরেশি, দিহান আহমদ হারুন প্রমুখ। পথসভা ও লিফলেট বিতরনে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

সশস্ত্র বাহিনী দিবসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সংবর্ধনায় সিলেটের বীর প্রতীক রফিকুল ইসলাম

মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

কাসমির রেজার ভূমিকা ও সেমিনার ঘিরে সুনামগঞ্জের রাজনীতিতে বিতর্ক

সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

এয়ারপোর্ট থানা পুলিশের সামনেই ঘুরছেন ৪ মামলার আসামি আলাই

বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়