editor

প্রকাশিত: 11:57 AM, July 6, 2023

প্রেম শুরুর গল্প ও বিয়ে ভাবনা জানালেন মাহি

প্রেম শুরুর গল্প ও বিয়ে ভাবনা জানালেন মাহি

বিনোদন ডেস্ক
এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। মডেলিং দিয়ে তার ক্যারিয়ার শুরু হলেও খুব অল্প সময়ে সাবলীল অভিনয় দিয়ে নিজেকে জানান দেন এই অভিনেত্রী।

ব্যস্ততা থাকা সত্ত্বেও এখন বেছে বেছে কাজ করছেন মাহি। প্রেম, কাজ ও সমসাময়িক প্রসঙ্গে কথা বলেছেন তিনি।
গেল দুই বছর ধরেই লুকিয়ে চুটিয়ে প্রেম করছেন মাহি। এর আগে অনেকবার বিষয়টা সামনে আসলেও প্রেমের সম্পর্ক নিয়ে নীরব ছিলেন তিনি। এবার অভিনেত্রী নিজেই জানিয়েছেন তিনি প্রেম করছেন। প্রেমিকের নাম সাদাত শাফি নাবিল।

মাহি জানান, দুই পরিবারের সবার সম্মতিতে বিষয়টি সামনে এনেছেন তিনি। নাবিল ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছেন। এখন পারিবারিক ব্যবসা দেখাশোনা করছেন।

প্রেমের পরিণয় বিয়ে। তবে বিয়ে নিয়ে এখনই ভাবতে চান না মাহি। নাবিলেরও এখন ভাবনা নেই। এখন ক্যারিয়ারে ডুবে থাকতে চান মাহি। জানালেন, আরও তিন-চার বছর পর বিয়ে নিয়ে ভাববেন।

মাহি জানান, তাদের সম্পর্কের বয়স দুই বছর। এ সময়টা গোপন রেখেছিলেন প্রেমের কথা। দীর্ঘ দুই বছর পর সবাইকে জানানো। তাদের পরিবারও এরই মধ্যে সম্পর্কের ব্যাপারে অবগত হয়েছেন। তাদের সম্পর্কে পরিবারের আপত্তি নেই।

এক বছরের বন্ধুত্ব তারপর প্রেমের সম্পর্কে গিয়েছেন বলে জানান মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম। সামাজিকমাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে মাহির পরিচয়।

আগে থেকে চেনা-জানা না থাকলেও ইনস্টাগ্রামে একে অপরকে ফলো করতেন। এরপর কথা বলতে শুরু করেন। ক্রমেই তাদের কথার গতি বাড়তে থাকে। কথার শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে। বন্ধুত্ব থেকে একে অন্যের প্রতি ভালো লাগা তৈরি হয়। এক বছরের বন্ধুত্বের পর প্রেমের সম্পর্কে জড়ান তারা। প্রেমের প্রস্তাবটি প্রথম দিয়েছিলেন নাবিল। এভাবেই প্রেমের শুরু। -জানালেন মাহি।

করোনা মহামারির ঘরবন্দি সময়ে নাবিলের সঙ্গে পরিচয় হয়েছিল মাহির। বলেন, করোনার জন্য সবাইকে এক বছরের মতো ঘরবন্দি থাকতে হয়েছিল। সারাদেশ লকডাউন ছিল। এমন অবস্থায় গেম খেলে সময় পার হতো। সেই সময়ে কথা বলার মতো তেমন কেউ ছিল না। তখন পরিচয় হয় নাবিলের সঙ্গে। ওই সময়টা আমরা অনেক কথা বলি। এরপর দেখা হয়। আমরা একসঙ্গে অনেক ঘুরতাম।

করোনার সময়টা একাকীত্ব ঘুচতে চেনা-জানা থেকে প্রেমের সম্পর্কে জড়ান মাহি। তার ভাষায়, করোনার সময় কিছু করার ছিল না। সারাদিন গেম আর ঘুমিয়ে পার করে দিতাম। তখট হুট করে পরিচয় হয় আমাদের। এভাবেই সম্পর্কে জড়িয়ে যাওয়া।

এদিকে, গেল রোজার ঈদে মাহিকে বেশকিছু নাটকে দেখা গেলেও এবার স্বল্প সংখ্যক কাজ করেছেন তিনি। ঈদের ছুটি কাটিয়ে মঙ্গলবার (৪ জুলাই) মোহন আহমেদের একটি একক নাটক দিয়ে শুটিংয়ে ফিরেছেন তিনি। আজও (৫ জুলাই) নাটকটির শুটিং করছেন। ইসলামিক ঘরানার একটি গল্পে নাটকটি নির্মিত হচ্ছে বলে জানালেন তিনি।

এবার ঘরবন্দি ঈদ কেটেছে মাহির। ঈদের দিন তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। এই সময়টায় প্রেমিক নাবিল তার পাশে থেকে যাবতীয় সেবাশুশ্রূষা করেছেন।

মাহি জানালেন, এবার ঈদে বেশি কাজ করতে পারিনি। আমি ঈদের অল্প কিছুদিন আগে দেশে আসি। তারপরও ৬টির মতো নাটকে কাজ করেছি। সবে নাটকগুলো প্রচার শুরু হয়েছে। সবগুলো নাটক ভালো হয়েছে। আশা করছি, দর্শকদের পছন্দ হবে।

এক সময় র‌্যাম্প মডেলিং করতেন সামিরা খান মাহি। বছর দেড়েক আগে টিভি নাটকে অভিনয় শুরু করেন তিনি। বর্তমানে ছোট পর্দায় নিয়মিত এই অভিনেত্রী। স্বপ্ন দেখেন বড় পর্দায় কাজ করার। তবে শুরুটা যেমন তেমন কাজ দিয়ে করতে চান না। বড় পর্দার সূচনাটা ভালো ভাবেই করতে চান।

এ নিয়ে মাহি বলেন, এখন চলচ্চিত্র নিয়ে ভাবছি। বর্তমানে একটি কাজ নিয়ে কথা হচ্ছে। তার জন্য অপেক্ষা করতে হবে। তবে এখনো কিছু চূড়ান্ত হয়নি। শুরুটা ভালো কিছু দিয়ে করতে চাই।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

চার মামলার আসামি যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই,তবুও এলাকায় দাপট

পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে