editor
প্রকাশিত: 12:10 PM, July 6, 2023
স্টাফ রিপোর্টার
সিলেটে গৃহকর্মীর শরীরে গরম খুন্তির ছ্যাঁকা দিয়ে দগদগে ঘা তৈরির ঘটনায় মামলার পর তোলপাড় শুরু হয়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর কর্মস্থল ছেড়ে স্বামী-সন্তানসহ নিরুদ্দেশ অভিযুক্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ নার্স শাহনাজ আক্তার সাবিহা।
কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ বুধবার সন্ধ্যায় বলেন, কিশোরী গৃহপরিচারিকাকে নির্যাতনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তার পুরো শরীরে আঘাতের চিহ্ন, দগদগে ঘা। অভিযুক্ত নার্সকে গ্রেফতারে অভিযান চলছে।
পুলিশ জানায়, গৃহকর্মী জান্নাত (১৩) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় নির্যাতনের শিকার গৃহকর্মী জান্নাতের বাবা জাকির হোসেন খান মামলা করেছেন। অভিযুক্ত সাবিহার বাড়ি গোয়াইনঘাট উপজেলার জাফলং এলাকার চৈলাখেল গ্রামে। নির্যাতিত জান্নাত মাসিক ১৫০০ টাকা বেতনে গৃহপরিচারিকা হিসেবে কাজ করত।
মামলায় অভিযোগ করা হয়েছে, ভাত বেশি খাওয়াসহ বিভিন্ন অপবাদ ও অজুহাতে জান্নাতকে শাহনাজ ও তার স্বামী পলাশ মিয়া (৩৮) এবং বোন রেহেনা আক্তার রুমি (২৪) মারধর করতেন। শরীরের বিভিন্ন অংশে ছ্যাঁকা দিত স্টিলের খুন্তি আগুনে গরম করে। এসব বিষয় পরিবারকে জানালে জান্নাতকে প্রাণে মেরে ফেলার হুমকি দিতেন শাহনাজরা। তাই এতদিন জান্নাত মুখ খোলেনি।
এবার ঈদুল আজহায় বাড়ি বেড়াতে গেলে শরীরের দগদগে ঘা দেখতে পান পরিবারের লোকজন। তারপর তারা মামলা করেন থানায়। মামলার পর কর্মস্থল ওসমানী মেডিকেল, বাসা ও বাড়িতে অভিযান চালিয়েও শাহনাজকে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তা ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের (বিএনএ) মহাসচিব ও মো. ইসরাইল আলী সাদেক বুধবার জানান, শাহনাজ হাসপাতালে অনুপস্থিত রয়েছেন। তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তবে কোনো ব্যক্তির দায় প্রতিষ্ঠান নেবে না।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন