editor
প্রকাশিত: 8:01 PM, July 6, 2023
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. শরীফুল হাসান বলেছেন, সুচিকিৎসক নির্মাণে আধুনিক চিকিৎসা শিক্ষার কোন বিকল্প নেই। চিকিৎসক হিসেবে সর্বদা আমাদেরকে জনগণের সেবায় আত্মনিয়োগ করতে হবে। কারণ জনগণই আমাদের সকল ভালো কাজের প্রেরণাদাতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সকল মানুষের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা। বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে এই ফটো গ্যালারী এই মেডিকেলের শিক্ষার্থীর অনুপ্রেরণা জোগাবে।
তিনি বৃহস্পতিবার সিলেট উইমেন্স মেডিকেল কলেজ লাইব্রেরিতে ফিতা কেটে ‘বঙ্গবন্ধু ফটো গ্যালারী’র আনুষ্ঠানিক উদ্বোধনকালে ও কলেজের ‘মেডিকেল এডুকেশন ইউনিট’ আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সার, ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মনিরুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর ডা. ইসমাইল পাটোয়ারী, উপাধ্যক্ষ প্রফেসর ডা. শাহানা ফেরদৌস চৌধুরী, প্রফেসর ডা. নজরুল ইসলাম ভূঁইয়া, প্রফেসর ডা. মাসুকুর রহমান, প্রফেসর ডা. মাহজুবা উম্মে সালাম, প্রফেসর ডা. ছিদ্দিকুর রহমান, ডা. খন্দকার আবু তালহা, ডা. নুরুল আমিন শোভন ও অন্যান্য শিক্ষকবৃন্দ। এই গ্যালারিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ের ৩০টি ছবি স্থাপন করা হয়েছে।
এদিকে ‘বঙ্গবন্ধু ফটো গ্যালারী’ উদ্বোধনের পূর্বে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. শরীফুল হাসান সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘মেডিকেল এডুকেশন ইউনিট’ আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির রাখেন। সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে, ডা. ফারহানা সেলিনা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে মূল বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ‘মেডিকেল এডুকেশন ইউনিট’ এর সদস্য সচিব ডা. খন্দকার আবু তালহা। সেমিনারে বিশেষজ্ঞ প্যানেল সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ‘মেডিকেল এডুকেশন ইউনিট’ এর সভাপতি প্রফেসর ডা. ওয়েস আহমেদ চৌধুরী, প্রফেসর ডা. ডি এ হাসান চৌধুরী এবং উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ডা. মনিরুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও
এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন
সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী
সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার
“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু
সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি
সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের
পর্ব-২: কোতোয়ালী, মোগলাবাজার, গোলাপগঞ্জ ও এয়ারপোর্ট থানার নথিতে নাম; বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন ধারায় মামলা, খাদিমনগরে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে