editor
প্রকাশিত: 8:07 PM, July 6, 2023
ক্যান্সার রোগে আক্রান্ত দিনমজুর তেরা মিয়া (৫০) সমাজের দানশীল ব্যক্তি ও প্রবাসীদের সাহায্য-সহযোগিতায় সুস্থ হয়ে বাঁচতে চায়। সে সিলেট জেলার দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নের পূর্ব দাউদপুর গ্রামের মৃত আমির আলীর ছেলে।
কৃষক দিনমজুর তেরা মিয়ার ঘাড়ে প্রায় দুই বছর আগে ছোট একটি টিউমার দেখা দেয়। পরবর্তীতে টিউমারটি বড় হতে থাকে। এই অবস্থায় তিনি সিলেটের বিশেষজ্ঞ ডাক্তারের স্মারণাপন্ন হন। পরীক্ষা-নিরীক্ষা শেষে জানতে পারেন, তেরা মিয়ার ঘাড়ের টিউমারটিতে ক্যান্সার ধরা পড়েছে। পরে তিনি সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হলে, তাকে ৯টি ক্যামোথেরাপী দেয়া হয়। কিন্তু এখনো সে সম্পূর্ণ ক্যান্সরমুক্ত হতে পারেননি। দ্বিতীয় ডোজ এর ক্যামোথেরাপী ওসমানী হাসপাতালে নেই। এজন্য থাকে ঢাকায় যেতে হবে। ওসমানীর ডাক্তার তাকে পরামর্শ দিয়েছেন যত দিন বেঁচে থাকবেন নিয়মিত ক্যামোথেরাপী দিতে হবে।
দিনমজুর তেরা মিয়া পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি ৩ সন্তানের জনক। অসুস্থ তেরা মিয়ার প্রতি মাসে ঔষধ বাবদ খরচ লাগে প্রায় ২০/২৫ হাজার টাকা। প্রতিমাসে এত টাকা জোগাড় করা পরিবারের পক্ষ অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। টাকার অভাবে ২য় ডোজ ক্যামো দিতে না পারায় তেরা মিয়ার ঘাড়ের টিউমারের যন্ত্রণায় রাতে ঘুমাতে পারেননা। দিন দিন তিনি শুকিয়ে যাচ্ছেন।
বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঢাকা নিয়ে ক্যামোথেরাপী দিয়ে তাকে পুরোপুরি সুস্থ করতে প্রায় ৮/১০ লক্ষ টাকা প্রয়োজন। এত টাকা যোগাড় করা তার পরিবারের পক্ষে অসম্ভব।
তেরা মিয়াকে বাঁচাতে তার স্ত্রী খানম আক্তার দেশ-বিদেশে অবস্থানরত সমাজের বিত্তবানদের সাহায্য-সহযোগিতার অনুরোধ জানিয়েছেন।
দিনমজুর তেরা মিয়ার চিকিৎসার জন্য সকল হৃদয়বান ও দানশীল ব্যক্তিগণ আর্থিক সাহায্যের জন্য যোগাযোগ- ০১৭১০ ৮০৮৬১৭, ছেলের বিকাশ : ০১৬২৮-১০২৭৪৭ নাম্বার অথবা খানম আক্তার এর ব্যাংক একাউন্ট- পূবালী ব্যাংক লিমিটেড, চৌধুরীবাজার শাখা, দক্ষিণ সুরমা, সিলেট, হিসাব নং ৩৬২৪১০১০৮৪৩৮৬ পাঠাতে আকুল আবেদন জানিয়েছেন তার স্ত্রী খানম আক্তার। বিজ্ঞপ্তি
7 সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি ও কাজীটুলা যুব সমাজের উপদেষ্টা নুরুল মুমিন চৌধুরী খোকনের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া
1 অবশেষে সিলেটের অবহেলিত নগর পরিকল্পনা ও সুষম উন্নয়নের বহুপ্রতীক্ষিত স্বপ্ন সত্যি হতে চলেছে। রেজাউল হাসান কয়েস লোদীর হাত ধরে
4 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় সিলেটের কৃতি সন্তান, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরকে স্বাগত জানিয়ে সিলেট
3 বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল। কর্মসূচির অংশ
2 স্টাফ রিপোর্টার: 7 এমন ঘটনা সিনেমার কাহিনীকেও হার মানায়। যেটি ঘটিয়েছে সিলেটের ট্যাটো বাহিনীর প্রধান ‘ট্যাটো’ সুমন। সিলেট থেকে
8 সিলেট নগরীর মদিনা মার্কেটের হক ম্যানসনে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) অভিযানের ২৪ ঘণ্টা না পেরোতেই রাষ্ট্রীয় আইন ও বিদ্যুৎ
1 ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দেশে পটপরিবর্তন ঘটলেও সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় দৃশ্যপট প্রায় অপরিবর্তিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ম্যানেজ করে
4 পিয়াইনগুল কলিম উল্লাহ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন পিয়াইনগুল এ্যালামনাই এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। 7 শুক্রবার (২১