editor
প্রকাশিত: 8:39 PM, July 6, 2023
সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক বলেছেন, সিলেট বিভাগীয় তারুণ্যের সমাবেশ ঘিরে সিলেটের তরুণ সমাজের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তরুণ প্রজন্ম তাদের ভোটাধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে চায়। যুবদল তরুণ প্রজন্মকে তাদের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে সচেতন করতে কাজ করছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আগামী ৯ জুলাই সিলেট সরকারী আলিয়া মাদ্রাসা মাঠের তারুণ্যের সমাবেশকে জনসমূদ্রে পরিনত করা হবে।
তিনি বৃহস্পতিবার বিকেলে আগামী ৯ জুলাইয়ের তারুণ্যের সমাবেশ সফলের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে মহানগর ও ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের পরিচালনায় নগরীর ভাতালিয়াস্থ নগর যুবদলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় মহানগর ও ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর যুবদল নেতা তোফাজ্জল হোসেন বেলাল, সোহেল মাহমুদ, নজরুল ইসলাম, কয়েস আহমদ, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর, জামিল আহমদ, উসমান গনি, এহতেশামুল হক সবুজ, এনামুল হক চৌধুরী শামীম ও ইসহাক আহমদ প্রমূখ।
এদিকে মতবিনিময় সভা শেষে নগরীর মেডিকেল রোড এলাকায় সিলেট মহানগরের অধীনস্থ ৩, ১০, ১১ ও ১২নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক ও সাধারণ সম্পাদক মির্জা সম্রাট হোসেনের নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
সিলেটের জকিগঞ্জ উপজেলার কালিগঞ্জ বাজারে খাদ্যবান্ধব কর্মসূচির ২৬২ বস্তা পুষ্টিসমৃদ্ধ চাল লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় ২৫ আসামির জামিন নামঞ্জুর করে
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
বিশ্ব নিম্বার্ক পরিষদ আয়োজিত সেমিনারে বক্তারা বলেছেন, নিম্বার্ক সম্প্রদায় সাধারণত আধ্যাত্মিক এবং দার্শনিক অনুশীলনের মাধ্যমে শান্তি ও সম্প্রীতির প্রচার করে
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও ব্যক্তিত্ব গঠনের জন্য সময়ানুবর্তিতা, শৃঙ্খলা ও নৈতিক
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সিলেট জেলা ও মহানগর বিএনপির
সিলেটের শাহপরানে ইনসান এইড’র উদ্যোগে যুক্তরাজ্য প্রবাসী, ইনসান এইড’র সদস্য রফু মিয়া ও রানা মিয়া’র অর্থায়নে এবং তাফিদা রাকিব ফাউন্ডেশনের
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল
উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়