editor
প্রকাশিত: 8:58 PM, July 6, 2023
আজ বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটায় সিলেট মহানগর মহিলা দল আগামী ৯ জুলাই রবিবারের বিএনপি’র তারুণ্যের সমাবেশ সফল করে তোলার লক্ষ্যে মহিলাদের অংশগ্রহণের আহ্বান জানিয়ে একটি প্রস্তুতি সভার আয়োজন করে।
শাখার সভানেত্রী নিগার সুলতানা ডেইজীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাফিয়া খাতুন মনির পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি সামিয়া বেগম চৌধুরী।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মিনারা হোসেন, বিলকিস জাহান চৌধুরী, তানিয়া আহমেদ, তানিয়া রহমান,হাফসা খানম, শারমিন আক্তার, নাজমা বেগম প্রমুখ।
সভায় মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি সামিয়া বেগম চৌধুরী বলেন, মানুষ আজ সন্ত্রাস থেকে বাঁচতে চায়, বিদ্যুত চায়, পেট ভরে খেতে চায় কিন্তু বাকশালী সরকার শুধু জিয়া পরিবারের কুৎসা করেই সময় কাটাচ্ছেন কোথাও কোন উন্নয়ন নেই, মানুষের কাজ নেই, বেঁচে থাকার অবলম্বন টুকু কেড়ে নেয় সন্ত্রাসীরা। নাভিশ^াস উঠেছে এই সরকারের প্রতি, তাই দেশের মানুষ আজ ফ্যাসিষ্ট বাকশালী স্বৈরশাসন থেকে মুক্তি পেতে চায়। চায় সরকার পরিবর্তন। দেশের মানুষের কথা চিন্তা করে দেশব্যাপী তারুণ্যের সমাবেশের অংশ হিসেবে আগামী ৯ জুলাই সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হবে। সবাইকে উপস্থিত হয়ে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।
সভা শেষে সকলে দরগা মহল্লা এলাকায় গণসংযোগ করেন নেতৃবৃন্দ।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন
সুনামগঞ্জ সমিতি, সিলেটের উদ্যোগে আয়োজিত একটি শিক্ষা সেমিনারকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। সেমিনারের
বিস্ফোরক দ্রব্য আইন, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ চারটি পৃথক মামলার এজাহারভুক্ত আসামি ওয়ার্ড যুবলীগ নেতা আলা উদ্দিন আলাই (৪৭) সবকটি মামলায়